হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে রোগী আহত

  • আপডেট টাইম : মার্চ ২২ ২০২৩, ০৭:০২
  • 179 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২২ ২০২৩, ০৭:০২
  • 179 বার পঠিত
হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে রোগী আহত

বরিশাল আধুনিক সদর (জেনারেল) হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে ফাতেমা আক্তার (২২) নামে এক নারী রোগী আহত হয়েছেন।

আজ বুধবার দুপুর ১টার দিকে হাসপাতালের ১ নম্বর ভবনের দোতলায় এ ঘটনা ঘটে। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ফাতেমা আক্তার মাথায় আঘাত পেয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের ১ নম্বর ভবনের দোতলায় নিজের কক্ষে রোগী দেখছিলেন ডা. মির্জা লুৎফর রহমান। এ সময় চিকিৎসকের টেবিলে ও ফাতেমা আক্তারের মাথায় সিলিং থেকে পলেস্তারা খসে পড়ে।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মলয় কৃষ্ণ বরাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এর আগেও একাধিকবার পলেস্তারা খসে পড়ে রোগী ও চিকিৎসক আহত হয়েছেন। এজন্য দায়িত্ব পালনকালে চিকিৎসকরাও আতঙ্কে থাকেন।

মানিক হোসেন নামের এক রোগী জানান, তিনিসহ ৮-১০ রোগী ডাক্তার দেখানোর জন্য ১ নম্বর ভবনের নিচ তলায় লাইনে দাড়িয়ে ছিলেন। এ সময় ওপরে বিকট শব্দ হয়। ছুটে গিয়ে দেখতে পান, চিকিৎসকের কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়েছে।

রেহেনা ফেরদৌস নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি ডা. মির্জা লুৎফর রহমানকে দেখাতে এসেছিলাম। আমার চোখের সামনেই পলেস্তারা খসে পড়েছে। এ সময় চিকিৎসক অল্পের জন্য রক্ষা পান।

ডা. মির্জা লুৎফর রহমান বলেন, সদর হাসপাতালের বেশিরভাগ ভবনই জরাজীর্ণ। রোগী দেখার সময় আতঙ্কে থাকতে হয়। আজ অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493