দেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি

  • আপডেট টাইম : মার্চ ২২ ২০২৩, ০৮:৩৪
  • 175 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২২ ২০২৩, ০৮:৩৪
  • 175 বার পঠিত
দেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি

দেশের আকাশে আজ বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শুক্রবার দেশে রোজা শুরু হচ্ছে। আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পবিত্র রমজান মাস কবে শুরু হবে, এ সিদ্ধান্ত নেওয়ার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ অনুষ্ঠিত হয়। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ছয়টায় এ বৈঠক শুরু হয়। বৈঠকের পর ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন বলেন, আজ দেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি। তাই আগামী শুক্রবার রোজা শুরু হবে। এ হিসাবে আগামী ১৮ এপ্রিল দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

আজকের সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এ সময় চাঁদ দেখা কমিটির অন্য সদস্য ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493