বিসিসি নির্বাচন/ আওয়ামঅলীগের মনোনয়ন নিলেন তিনজন

  • আপডেট টাইম : এপ্রিল ০৯ ২০২৩, ০৭:৪৪
  • 180 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০৯ ২০২৩, ০৭:৪৪
  • 180 বার পঠিত
বিসিসি নির্বাচন/  আওয়ামঅলীগের মনোনয়ন নিলেন তিনজন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ৩ জন সম্ভাব্য প্রার্থী। রবিবার মনোনয়ন বিক্রির প্রথম দিনেই মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। আগামী ১২ এপ্রিল মনোনয়ন জমা দেয়ার শেষ দিনের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে তাদের। গতকাল প্রথম দিন যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই (বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহর চাচা ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির ছোট ভাই) আবুল খায়ের খোকন সেরনিয়াবাত, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন এবং মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন।
বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ আজমীর শরীফ জেয়ারতের উদ্দেশ্যে ভারত গমন করায় প্রথম দিন তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়নি।
তবে মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, আগামীকাল সোমবার সাদিক আবদুল্লাহর পক্ষে দলীয় মনোনয়নফরম সংগ্রহ করা হবে। এ লক্ষ্যে মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীরের নেতৃত্বে একটি দল বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেছে বলে জানান জিয়া।
বরিশাল সিটি করপোরেশন এলাকায় ভোট কেন্দ্র ১২৩টি। মোট ভোটার ২ লাখ ৭৪ হাজার ৪শ ৭ জন। তবে ভোটার এবং ভোট কেন্দ্র আপডেট হচ্ছে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493