বাউফলে বরফকলে বিস্ফোরণে নিহত ১

  • আপডেট টাইম : এপ্রিল ২৬ ২০২৩, ০৪:৩৪
  • 246 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৬ ২০২৩, ০৪:৩৪
  • 246 বার পঠিত
বাউফলে বরফকলে বিস্ফোরণে নিহত ১

পটুয়াখালীর বাউফলে বরফকলের গ্যাস লাইনে বিস্ফোরণে রাসেল খান (৩৭) নামে বরফকলের সহকারী পরিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কালাইয়া লঞ্চঘাট এলাকার খান বরফকলে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- বরফকলের কর্মচারী প্রেমানন্দ দাস (৫৫), কৃষ্ণ রাণী (৪০), মো. ইব্রাহিম (২৯) ও মো. আফজাল (৫০)।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, আহতদের প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। আহত অন্য শ্রমিকদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাউফল ফায়ার স্টেশন অফিসার আরিফুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি গ্যাস সিলিন্ডারের সাপ্লাই লাইনে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আহত শ্রমিকরা জানান, ঘটনার কিছু আগে বরফকলের মেশিনে ত্রুটি দেখা দেয়। পরে ঠিক করে আইস মেইকিং মেশিন চালু করলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এরপরেই গোটা মেশিন রুমে গ্যাস ছড়িয়ে পড়ে।

শ্রমিকরা দৌড়ে বাইরে চলে এলেও রাসেল ওই রুমে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও গ্যাসের তীব্রতার কারণে উদ্ধার কাজ শুরু করতে কিছুটা দেরি হয়। প্রায় আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে রাসেলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর ৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493