‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগানে পণ্ড বাস মালিক সমিতির সভা

  • আপডেট টাইম : এপ্রিল ২৬ ২০২৩, ০৭:০৮
  • 284 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৬ ২০২৩, ০৭:০৮
  • 284 বার পঠিত
‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগানে পণ্ড বাস মালিক সমিতির সভা

পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির বিশেষ সাধারণ সভায় এক বক্তা তার বক্তব্যের শেষে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান দেওয়ায় পর সৃষ্ট হট্টগোলের জের ধরে সভাটি পণ্ড হয়ে গেছে।

আজ বুধবার দুপুরে পিরোজপুর শহরের কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় এই ঘটনা ঘটে।

সভায় উপস্থিত ব্যক্তিদের সূত্রে জানা যায়, সম্প্রতি যাত্রী সংকটের কারণে পিরোজপুর-ইন্দুরকানী-কলারণ রুটে বাস চালাতে অপারগতা প্রকাশ করেন মালিক ও চালকরা। এই সংকট নিরসনে বিশেষ এ সাধারণ সভার আয়োজন করে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সমিতি। সভায় সভাপতিত্ব করছিলেন সংগঠনের সভাপতি জসীম উদ্দিন খান।

সভায় বক্তব্যের এক পর্যায়ে প্রবীণ বাস মালিক এবং বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপি নেতা মো. আব্দুস সামাদ মোল্লা তার বক্তব্যের শেষে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান দেন। এ সময় সেখানে উপস্থিত বাস মালিক ও পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু এবং তার সঙ্গে থাকা লোকজন এর প্রতিবাদ জানান।

এ ঘটনার পর আব্দুস সামাদ মোল্লা তার স্লোগানের জন্য দুঃখ প্রকাশ করেন। এরপরও জেলা যুবলীগ সভাপতি ফুলু সভা বন্ধের দাবি জানাতে থাকেন।

এ বিষয়ে জেলা বাস মালিক সমিতির সভাপতি জসীম উদ্দিন খান বলেন, ‘ফুলু সভার শুরুতেই ৭০-৮০ জন বহিরাগত নিয়ে সভায় প্রবেশ করে। পূর্বপরিকল্পিতভাবেই সে স্লোগানের বিষয়টিকে কেন্দ্র করে সভাটি বন্ধ করে দেয়।’

জসীম উদ্দিন খানের দাবি, ফুলু জেলা বাস মালিক সমিতির সভাপতি কিংবা সাধারণ সম্পাদক হতে চেয়েছিলেন। তবে এতে সমিতির সদস্যদের সমর্থন না থাকায় সে ওই পদ পেতে ব্যর্থ হয়। এর জেরেই তিনি আজকের সভাটি পণ্ড করে দিয়েছেন।

এ অভিযোগ অস্বীকার করেন যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু। তার ভাষ্য, বর্তমান বাস মালিক সমিতির নেতারা বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত। তারা আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাদ দিয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিভিন্নভাবে সুবিধা দিচ্ছেন।

ফুলু বলেন, ‘যারা বিগত দিনে বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, তারাই বর্তমানে বাস মালিক সমিতি থেকে বিভিন্ন ধরনের সুবিধা পাচ্ছে। আমি আমার বক্তব্যে এসবের প্রতিবাদ জানিয়েছি।’

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোঃ মাসুদুজ্জামান জানান, হট্টগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এখন সেখানকার পরিস্থিতি শান্ত আছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581