নতুন বরিশাল গড়তে সহযোগিতা চাই- খোকন সেরনিয়াবাত

  • আপডেট টাইম : মে ০৪ ২০২৩, ০৭:০২
  • 259 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৪ ২০২৩, ০৭:০২
  • 259 বার পঠিত
নতুন বরিশাল গড়তে সহযোগিতা চাই- খোকন সেরনিয়াবাত

নতুন বরিশাল গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। একইসাথে তিনি আসন্ন সিটি নির্বাচনে তাকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন আমি বরিশালবাসীকে দিতে এসেছি, নিতে নয়। গতকাল আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সাংআদিকদের সাথে এক মতবিনিময়সভায় তিনি এখতা বলেন।
খোকন সেরনিয়াবাত কলেন আমরা বরিশালে নাগরিকদের সেবা দিতে পারিনি, এটা দুঃখজনক। আর এ জন্যই আমি নতুন বরিশাল তৈরি করে নতুনভাবে সেবা দেওয়ার অঙ্গীকার করছি।
আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আরও বলেন, ‘সংকীর্ণতা থাকা উচিত নয়। কেউ যেন অসম্মানিত না হন সেদিকে আমাদের খেয়াল থাকবে। এখানে মানুষকে কিছু দেওয়ার জন্য এসেছি, নেওয়ার জন্য নয়। আমি নতুন বরিশাল গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা চাই।’
বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি মেহেরুন্নেসা বেগম, কাজী মফিজুল ইসলাম, মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আফজালুল করিম, লস্কর নুরুল হক, আনিচ উদ্দিন শহীদ, বিএমকলেজের সাবেক ভিপি মঈন তুষার প্রমুখ। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকসহ সকল সদস্যবৃন্দ। পরে খোকন সেরনিয়াবাত নগরের সদর রোডে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে দলের বিপুল পরিমাণ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493