তামিম-সাকিবদের খেলা বাংলাদেশে নয়, দেখা যাবে ভারতে

  • আপডেট টাইম : মে ০৮ ২০২৩, ০৪:৪০
  • 217 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৮ ২০২৩, ০৪:৪০
  • 217 বার পঠিত
তামিম-সাকিবদের খেলা বাংলাদেশে নয়, দেখা যাবে ভারতে

শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রঙিন পোশাকের এই সিরিজটি দেখা যাবে না কোনো বাংলাদেশি চ্যানেলে। কারণ কী?

সাধারণত টাইগারদের দ্বিপাক্ষিক সিরিজগুলো বাংলাদেশে সম্প্রচার করে দেশীয় টিভি চ্যানেলগুলো। বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের সম্প্রচার সত্ত্ব কিনেছে আইরিশ প্রতিষ্ঠান প্রিমিয়ার স্পোর্টস। তাদের থেকে ফিড কিনে খেলা দেখানোর কথা ছিল বাংলাদেশের চ্যানেলগুলোর। কিন্তু তিন ম্যাচের সিরিজে খেলা সরাসরি সম্প্রচারের যে মূল্য ধরেছে প্রিমিয়ার স্পোর্টস, সেটিকে অযৌক্তিক মনে করছে চ্যানেলগুলো। আর্থিক ক্ষতির শঙ্কা থাকায় চ্যানেলগুলো আগ্রহ দেখাচ্ছে না।

বাংলাদেশে দেখা না গেলেও সাকিব-তামিমদের ম্যাচগুলো দেখতে পারবেন ভারতীয় দর্শকরা। ফ্যানকোডের মাধ্যমে বাংলাদেশের খেলা দেখতে পারবেন দেশটির দর্শকরা। ইংল্যান্ডের কোনো টিভি চ্যানেলও দেখাবে না বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজটি। আয়ারল্যান্ডের সমর্থকরা প্রিমিয়ার স্পোর্টসের মাধ্যমে খেলা দেখার সুযোগ পাবেন।নর্থ আমেরিকান দর্শকরা দেখতে পাবেন উইলো টিভিতে।

আগামীকাল বিকাল ৩টায় ইংল্যান্ডের চেমসফোর্ডে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ১২ এবং ১৪ই মে একই ভেন্যু ও সময়ে অনুষ্ঠিত হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493