বরিশাল ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার জিয়া কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া তিন শিশু হলো শারমিন (৬), রুমান (৮) ও মরিয়ম (৮)। এদের মধ্যে শারমিন ও রুমান আপন ভাই-বোন। মরিয়ম তাদের চাচাতো বোন। শারমিন ও রুমান ওই এলাকার সোহেল ফকিরের সন্তান, মরিয়মের বাবার নাম রুবেল ফকির।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে এক সঙ্গে খেলছিল শারমিন, রুমান ও মরিয়ম। খেলার একপর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পুকুরে শারমিনের মরদেহ ভাসতে দেখে বাকি দুজনকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।