মাধ্যমিকে সকাল ১০টা থেকে বিকাল ৫টা অব্দি ক্লাস

  • আপডেট টাইম : মে ১৩ ২০২৩, ০৬:৪৫
  • 663 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৩ ২০২৩, ০৬:৪৫
  • 663 বার পঠিত
মাধ্যমিকে সকাল ১০টা থেকে বিকাল ৫টা অব্দি ক্লাস

মাধ্যমিকে সকাল ১০টা থেকে বিকাল ৫টা অব্দি ক্লাস

সব সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে ছয় পিরিয়ড করে ক্লাস হবে। আর নবম ও দশম শ্রেণিতে ক্লাস হবে সাত পিরিয়ড। নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন ক্লাস রুটিনের সঙ্গে সমন্বয় করে এভাবে অষ্টম, নবম ও দশম শ্রেণির ক্লাস নিতে স্কুলগুলোর জন্য রুটিন প্রস্তুত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এদিকে এনসিটিবির করা ওই রুটিন অনুযায়ী স্কুলগুলোকে ক্লাস চালাতে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

নতুন রুটিন অনুসারে, এক শিফটের স্কুলগুলোর ক্লাস সকাল দশটায় শুরু হয়ে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। দুই শিফটের স্কুলগুলোর প্রভাতী শিফটের ক্লাস সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলবে। আর দিবা শাখার ক্লাস চলবে বেলা সাড়ে ১২টা থেকে বিকেল পৌনে ছয়টা পর্যন্ত। ক্লাস শুরুর আগে হবে সমাবেশ।
চলতি বছর মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। চলতি শিক্ষাবর্ষে পাঠদান শুরুর আগেই নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে সাত পিরিয়ড ক্লাস নির্ধারণ করে এ দুই শ্রেণির রুটিন তৈরি করে দিয়েছিলো এনসিটিবি। কিন্তু পরে গত এপ্রিল মাসের শেষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ছয় পিরিয়ড ক্লাস নির্ধারণ করে রুটিন সংশোধন করা হয়।

এ পরিস্থিতিতে ষষ্ঠ ও সপ্তমে ছয় পিরিয়ড আর অন্যান্য শ্রেণিতে সাত পিরিয়ড ক্লাস স্কুলগুলোতে কিভাবে হবে তা নিয়ে ধোঁয়াশায় পড়ে যান প্রতিষ্ঠান প্রধানরা। তাই ষষ্ঠ ও সপ্তম শ্রেণির রুটিনের সঙ্গে সমন্বয় করে অষ্টম, নবম ও দশম শ্রেণির রুটিনের ছক প্রস্তুত করে দিয়েছে এনসিটিবি। যা প্রকাশ করে ওই ছক অনুসারে অষ্টম-নবম ও দশম শ্রেণির ক্লাস নির্ধারণ করে স্কুলগুলোকে ক্লাস নেয়ার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

নতুন রুটিন সম্পর্কে জানতে চাইলে শুক্রবার বিকেলে এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মো. মশিউজ্জামান বলেন, নতুন রুটিন অনুযায়ী ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির ক্লাস হবে ছয় পিরিয়ড। আর নবম ও দশম শ্রেণির সাত পিরিয়ড ক্লাস হবে। এভাবেই নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সঙ্গে অষ্টম, নবম ও দশম শ্রেণির ক্লাস সমন্বয় করে নিতে রুটিনের ছক করে দিয়েছি।

তিনি আরো বলেন, নতুন শিক্ষাক্রমের পাঠদান শুরুর আগে আমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সাত পিরিয়ডের ক্লাস নির্ধারণ করে রুটিন করে দিয়েছিলাম। কিন্তু শিক্ষকরা আমাদের জানিয়েছেন নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের লার্নিং অ্যাক্টিভিটিসের জন্য সময় থাকছে না। তাই সে বিবেচনায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ক্লাস ছয় পিরিয়ড করে গত এপ্রিল মাসে শেষে রুটিন সংশোধন করা হয়। এরপর শিক্ষকরা আমাদের জানিয়েছেন, নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তমের সঙ্গে সমন্বয় করে অষ্টম, নবম ও দশম শ্রেণির ক্লাস কিভাবে হবে তা নিয়ে তারা কিছুটা ধোঁয়াশায় আছেন। তাই আমরা নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন রুটিনের সঙ্গে সমন্বয় করে ষষ্ঠ থেকে দশম শ্রেণির রুটিনের ছক করে দিয়েছি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493