৪ মেয়র প্রার্থীসহ ১৮জনের মনোনয়ন বাতিল

  • আপডেট টাইম : মে ১৮ ২০২৩, ০৮:২৭
  • 325 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৮ ২০২৩, ০৮:২৭
  • 325 বার পঠিত
৪ মেয়র প্রার্থীসহ ১৮জনের মনোনয়ন বাতিল

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১৮ মে ছিল মনোনয়ন বাছাইয়ের নির্ধারিত দিন। এদিন বাছাইয়ে ৪ মেয়র প্রার্থীসহ ১৮জনের মনোনয়ন বাতিল হয়েছে। এর মধ্যে ১২জন কাউন্সিলর এবং ২জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর রয়েছেন।
বৃহস্পতিবার (১৮ মে ) সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই সভা শেষে এই ঘোষণা আসে।
সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির জানান, যথাযথ কাগজপত্র না থাকায় চার প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, লুৎফুল কবির, সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের, মো আসাদুজ্জামান ও নেসারউদ্দিন।
বৈধ ছয় প্রার্থী হলেন, আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ, জাতীয় পার্টির মো ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র কামরুল আহসান রুপণ ও আলী হোসেন। তারা সবাই স্বতন্ত্র প্রার্থী। বাছাইয়ের পর চুড়ান্ত হল মেয়র পদে লড়াই হচ্ছে নৌকার সাথে লাঙ্গল আর হাতপাখার।
এ ছাড়াও ১২ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কারাগারে থাকা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি রইজ আহমেদ মান্না।


মনোনয়ন বাতিল হওয়া মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান বলেন, কী কারণে কমিশন মনোনয়ন বাতিল করেছেন তা জানি না। যে কারণেই হোক প্রার্থিতা ফিরে পেতে আপিল করবো। আমি চাই নির্বাচনে জয়-পরাজয় বিবেচনা না করে ভোটে মেয়র পদে অংশ নিতে।
আরেক প্রার্থী নেছারউদ্দিন বলেন, কমিশন থেকে সকাল ১০টায় উপস্থিত হতে বলেছিলেন। কিন্তু ঝড়ের কারণে সঠিক সময়ে উপস্থিত হতে পারিনি। এজন্য প্রার্থিতা বাতিল করা হয়েছে। তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমি আপিল করবো।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493