৭নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হচ্ছেন জনপ্রিয় রফিকুল ইসলাম খোকন

  • আপডেট টাইম : মে ২১ ২০২৩, ০৯:৩৬
  • 394 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২১ ২০২৩, ০৯:৩৬
  • 394 বার পঠিত
৭নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হচ্ছেন জনপ্রিয় রফিকুল ইসলাম খোকন

৭নং ওয়ার্ডে তার জনপ্রিয়তা ব্যাপক। ক্লিন ইমেজ এবং সাধারণ মানুষের বিপদে পাশে দাড়ানোর বিষয়টিকেই তাকে ভোটারদের কাছে আপন করেছে। সেই রফিকুল ইসলাম খোকন ( মামা খোন) এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হতে যাচ্ছেন। এ সংবাদে এলাকায় আনন্দ ছড়িয়ে পড়েছে। তর একমাত্র প্রতিদ্বন্দ্বি মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। এ কারণে ৭ নং ওয়ার্ডে তিনি একমাত্র প্রার্থি।
তবে এখনই তাকে নির্বাচিত ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন সহকারী রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন। তিনি বলেন, সাত নম্বর ওয়ার্ডে দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে বিকেলে এক প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের আবেদন করা হয়েছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। ওইদিন আনুষ্ঠানিকভাবে তাকে নির্বাচিত ঘোষণা করা হবে।
আবেদন প্রত্যাহার করা শেখ মো. আলম বলেন, বিকেল তিনটায় মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। স্বেচ্ছায় আবেদন প্রত্যাহার করছেন বলে জানিয়েছেন তিনি।

বরিশাল জেলা আইনজীবী সমিতির দুই বারের সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম (খোকন) বর্তমানে এ ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ও সিটি করপোরেশনের বর্তমান পরিষদের প্যানেল মেয়র। তিনি বরিশাল আইন মহাবিদ্যালয়ের সাবেক ভিপি ছিলেন এবং বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদকও ছিলেন।
গত ৫ বছরে বিসিসির উন্নয়ন বাজেটে ঘাটতি থাকায় এলাকায় রাস্তাঘাটে ও তেমন সংস্কার হয়নি। যেটা রফিকুল ইসলাম সব সময় স্বিকার করে বলেন, আমি দরিদ্রদের বয়স্ক ভাতা বিধবা ভাতা , টিসিবি কার্ড সবার কাছে পৌছে দেবার চেষ্টা করেছি। এ ওয়ার্ডের বাসিন্দা টিপু সুলতান নামের একজন জানান, আমাদের কাউন্সিলর ৫ ওয়াক্ত নামাজ পড়েন। প্রতি রমজানের প্রথম দিন তিনি সব বাসায় ইফতারি পাঠান। ইদে সাহায্য করেন। বিপদে তার কাছে ছুটে গিয়ে কেউ খালি হাতে ফিরেনি। এমন একজন মানুষ আবার কাউন্সিলর হিসাবে পাওয়া ভাগ্যের ব্যাপার।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493