নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আসবে কি না ধারণা নেই: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : মে ২২ ২০২৩, ০৪:৪৮
  • 387 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২২ ২০২৩, ০৪:৪৮
  • 387 বার পঠিত
নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আসবে কি না ধারণা নেই: পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নতুন করে কোনো নিষেধাজ্ঞা আসবে কি না, সে বিষয়ে কোনো ধারণা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আশা প্রকাশ করেন, আমেরিকার ‘শুভ বুদ্ধির’ উদয় হবে এবং তারা নিষেধাজ্ঞা দেবে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আর নিষেধাজ্ঞা হবে কি না সেটা নিয়ে আমার কোনো ধারণা নাই। এগুলো আমাদের বলে কয়ে তো কোনোদিন করে না। এটা যদি হয় দুঃখজনক হবে। আমেরিকা তো প্রায় দেশে হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়েই যাচ্ছে। আমরা আশা করছি, আমেরিকার শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা এসব করবে না।’

নিষেধাজ্ঞা নিয়ে একটি দৈনিকে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে ড. মোমেন বলেন, ‘ওরা মিথ্যা তথ্য দিয়েছে। খুবই অদ্ভুত এবং বিস্ময়কর। কোনো রেফারেন্সও দেয়নি। মন্ত্রী হওয়ার আগে চাইনিজ লবিস্ট হিসেবে কাজ করেছি বলেছে। এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। আমি কোনো দিন কোনো চাইনিজ কোম্পানিতে কাজ করি নাই এবং লবিস্ট ছিলাম না। বরং বলতে পারেন আমি সারাজীবন আমেরিকাতে ছিলাম। খুব অদ্ভুত। তারা জেনেশুনে মিথ্যা তথ্য দিয়েছে।’

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাজনীতিবিদরা অনেক কিছু বলেন যেখানে অন্যান্য দেশের জন্য একটা সতর্কবার্তা থাকে। সেটার আক্ষরিক অর্থ কী সেটা আমি বলতে পারব না। তবে আমি বলতে পারি, এটা হচ্ছে ইঙ্গিত যে বাংলাদেশ বিজয়ের জাতি। আমরা ফেলে দেওয়ার দেশ না।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493