তফসিল ঘোষণার পর ইভিএম এ অনাস্থা দিয়ে ভোট বর্জন করলেন না কেন- সিইসি

  • আপডেট টাইম : মে ২৮ ২০২৩, ০৪:২৮
  • 165 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২৮ ২০২৩, ০৪:২৮
  • 165 বার পঠিত
তফসিল ঘোষণার পর ইভিএম এ অনাস্থা দিয়ে ভোট বর্জন করলেন না কেন- সিইসি

স্টাফ রিপোর্টার॥ ৭ মেয়র প্রার্থীর মধ্যে ৬জনই প্রধান নির্বাচন কমিশনারের কাছে ইভিএম নিয়ে আপত্তি জানালেন। জবাবে সিইসি কাজী হাবিবুল আউয়াল বললেন, এখন ইভিএম নিয়ে প্রশ্ন করার কোনো অবকাশ নেই, কারণ আমরা তফসিল ঘোষণা করেছি। তফসিল ঘোষণার সময় আপনারা যদি ইভিএম-এ নির্বাচন করবেন না এই বলে নির্বাচন বর্জন করতেন তাহলে একটি কথা ছিল। কিন্তু নির্বাচন আর কয়েকদিন পরে এখন যদি আপনারা বলেনও তাহলে ইভিএম বাদ দিয়ে ব্যালট সংযুক্ত করা কোনোভাবেই সম্ভব নয়। শনিবার (২৭ মে) রাতে রিটার্নিং অফিসার কার্যালয়ের আয়োজনে বরিশাল জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় ইভিএম প্রসঙ্গটি উঠে আসে।
রাত ৮টায় শুরু হওয়া মতবিনিময় সভায় নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বরিশাল সিটি নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে অন্য ৬ প্রার্থীই বেশ কয়েকটি প্রসঙ্গ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন। এর মধ্যে ইভিএম ছিল অন্যতম। জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন, আমরা প্রথম থেকেই বলে আসছি সিটি নির্বাচন যেন ব্যালটে হয়, ইভিএম-এর ভেতরে কি আছে সেটা দেখতে না পাওয়ায় মানুষের মধ্যে এটা নিয়ে অনীহা হয়েছে। তিনি ব্যালটে নির্বাচন করা যায় কিনা সেটা বিবেচনা করার অনুরোধ জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমও ইভিএম এ আপত্তি জানিয়ে বলেন, যদি ব্যালটের মাধ্যমে নির্বাচন না দিতেই পারেন, তাহলে ইভিএম-এর গেজেট কি হচ্ছে, সেটা প্রকাশ করতে হবে। এ সময় ইভিএম সার্কিটের ডিজাইন চাওয়াসহ ১০টি দাবির কথা তুলে ধরেন তিনি ।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, যদি আপনারা মনে করেন, আমরা খুব অসাধু দুর্নীতি পরায়ণ, ইভিএম দিয়ে আমরা কারচুপি করব, তাহলে কথাটা ঠিক না।
তিনি বলেন, আমাদের ইভিএম সম্পূর্ণ আইসোলেটেড, আর এটা পৃথিবীর আর কোথায় হয়নি-যে আপনাকে আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে ব্যালট ওপেন করতে হবে। আপনার ফিঙ্গার প্রিন্ট যদি ম্যাচ না করে তাহলে ডিজিটাল ব্যালট ওপেন হবে না, আর ম্যাচ করলে অটোমেটিকালি আপনার ডিজিটাল ব্যালটটি ওপেন হয়ে যাবে।
নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান বলেন, আমরা ইভিএম-এ ছয় শতাধিক ভোট করেছি, কোনো প্রশ্ন উঠেনি। সময় আসবে আপনারা ব্যালট চাইবেন না, আপনারা যারা সৎ, স্বচ্ছ ও সঠিক জিনিসটা চান তারা ইভিএমই চাইবেন। ইভিএম স্বচ্ছতার বিষয়ে শতভাগ গ্যারান্টি দিয়ে গেলাম।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493