বরিশাল বিশ্ববিদ্যালয়: হল থেকে অস্ত্র ও গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম : জুন ০৩ ২০২৩, ০৭:৫৭
  • 144 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০৩ ২০২৩, ০৭:৫৭
  • 144 বার পঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়: হল থেকে অস্ত্র ও গাঁজা উদ্ধার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলের একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং গাঁজা উদ্ধার করেছে হল কর্তৃপক্ষ।

আজ শনিবার বিকেলে হলটির দ্বিতীয় তলার ২০০৬ নম্বর কক্ষ থেকে এসব অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন হলের প্রভোস্ট আবু জাফর মিয়া। ওই কক্ষে ছাত্রলীগ কর্মী নাভিদ ও মঞ্জু থাকত বলে জানা গেছে।

হল সূত্র জানায়, কক্ষটিতে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী তাহমিদ জামান নাভিদ এবং একই বর্ষের ইংরেজি বিভাগের তানজিম মঞ্জুসহ আরও কয়েকজন থাকে। আজ শনিবার অভিযানকালে কক্ষটি থেকে ২৫টি জিআই পাইপ, রড, দা এবং অপর একটি কক্ষ থেকে গাঁজা উদ্ধার করা হয়।

আবাসিক শিক্ষার্থী রুম্মান ইসলাম বলেন, আজ শনিবার দুপুরে ছাত্রলীগের কতিপয় কর্মী ওই কক্ষে তালা লাগিয়ে দেয় এবং প্রভোস্টকে খবর দেয়। তখন কক্ষে অবস্থানরত অন্য শিক্ষার্থীরা জানালা দিয়ে দা নিচে ফেলে দেয়। পরে প্রভোস্ট এসে তালা খুলে ২৫টি জিআই পাইপ উদ্ধার করেন।

এ ব্যাপারে হলের প্রভোস্ট আবু জাফর মিয়া বলেন, হলের ২০০৬ নম্বর কক্ষ থেকে ২৫টি জিআই পাইপ উদ্ধার করা হয়েছে। ওই কক্ষে ছাত্রলীগ কর্মী নাবিদ, মঞ্জু থাকত। পাইপগুলো কাঁথা দিয়ে বাঁধা ছিল। এ ঘটনায় পুলিশ ডাকা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493