কাল থেকে পেঁয়াজ আমদানির অনুমতি

  • আপডেট টাইম : জুন ০৪ ২০২৩, ০৭:০৮
  • 149 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০৪ ২০২৩, ০৭:০৮
  • 149 বার পঠিত
কাল থেকে পেঁয়াজ আমদানির অনুমতি

পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে কৃষি মন্ত্রণালয়। পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের ও শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ সব ভোক্তার স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

আগামীকাল সোমবার থেকেই পেঁয়াজ আমদানিতে অনুমতি দেওয়া হবে। আজ রোববার বিকেলে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গত বেশ কয়েকদিন ধরে দেশের বাজারে পেঁয়াজের দামে অস্থিরতা বিরাজ করছে। রাজধানীর বাজারে এখন মানভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। এত দাম দিয়ে পেঁয়াজ কেনা অনেকের কাছে কঠিন হয়ে পড়েছে। পণ্যটির দাম নিয়ন্ত্রণে ভোক্তারা বাজারে কঠোর মনিটরিংয়ের দাবি জানিয়ে আসছেন।

দেশীয় পেঁয়াজের ন্যায্য দাম নিশ্চিতে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় গত ১৬ মার্চ থেকে দেশের সব স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। এবার সরকার আবার পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিল।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493