কয়লার মজুত শেষ, পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

  • আপডেট টাইম : জুন ০৫ ২০২৩, ০৫:০৬
  • 182 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০৫ ২০২৩, ০৫:০৬
  • 182 বার পঠিত
কয়লার মজুত শেষ, পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

কয়লার মজুত ফুরিয়ে যাওয়ায় পটুয়াখালীর ১,৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ দুপুর সাড়ে ১২টায় বন্ধ হয়ে যায় দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। এ তথ্য নিশ্চিত করেছেন প্ল্যান্টের ম্যানেজার শাহ আব্দুল মাওলা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুটি ইউনিট মিলে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। কয়লার অভাবে ২৫শে মে বন্ধ হয় প্রথম ইউনিট। সোমবার বন্ধ হলো দ্বিতীয় ইউনিটও। এর ফলে পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন বন্ধ হলো দেশের সর্ববৃহৎ এ বিদ্যুৎকেন্দ্রটিতে। এতে দক্ষিণাঞ্চলসহ সমগ্র দেশে চলমান লোডশেডিংয়ের মাত্রা আরও বাড়বে।

কর্তৃপক্ষ বলছেন, নতুন করে কয়লা আমদানির জন্য সরকার ও বাংলাদেশ ব্যাংক ১০০ মিলিয়ন ডলার সংস্থান করে দিয়েছে। ইতোমধ্যে এলসি খোলা হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যেই কয়লা চলে আসলে আবারও চালু হবে বিদ্যুৎ কেন্দ্রটি।

বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে এ বিদ্যুৎকেন্দ্রটির বর্তমান পাওনা প্রায় ৫ হাজার কোটি টাকা। ডলার সংকট থাকায় এলসি খোলা যাচ্ছিল না।
বিজ্ঞাপন
আর এ কারণে কয়লা আমদানি সম্ভব হচ্ছে না। কয়লার অভাবে তাই বন্ধ বিদ্যুৎ উৎপাদন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493