মেঘনায় ৩ ট্রলারডুবি: নিখোঁজের ৪ ঘন্টা পর ২০ জেলে উদ্ধার

  • আপডেট টাইম : জুন ১৪ ২০২৩, ০৭:৫৯
  • 334 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১৪ ২০২৩, ০৭:৫৯
  • 334 বার পঠিত
মেঘনায় ৩ ট্রলারডুবি: নিখোঁজের ৪ ঘন্টা পর ২০ জেলে উদ্ধার

ভোলার মনপুরার মেঘনা নদীর মোহনায় ৩টি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এসব ট্রলারে ৩৬ জন জেলে-মাঝি ছিল বলে জানা গেছে। এর মধ্যে ১৬ জনকে তাৎক্ষণিক এবং ট্রলারডুবির প্রায় ৪ ঘন্টা পর বাকি ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়।

এর আগে বুধবার সকাল ১০টার দিকে উপজেলার চর নিজামের পুর্বপাশের মেঘনায় মাছ ধরাকালীন তীব্র ঢেউয়ের আঘাতে ট্রলারগুলো ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের মধ্যে ২টি মনপুরার ও অপরটি নোয়াখালীর সুবর্ণচরের বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।

ট্রলারডুবির ঘটনা নিশ্চিত করে মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান অলি উল্লা কাজল জানান, সকাল ১১টার দিকে তারা দুর্ঘটনার খবর পান। এরপর নিখোঁজ জেলেদের উদ্ধার জনতা ঘাট থেকে একটি ট্রলার পাঠানো হয়।

জনতা মাছ ঘাটের আড়ৎ মালিক এনাম হাওলাদার জানান, প্রায় ৪ ঘণ্টা পর সকল জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তাদের নিয়ে উদ্ধারকারী ট্রলারটি ঘাটে ফিরেছে।

এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, ট্রলারডুবির ঘটনা মালিক বা আড়তদার কেউ পুলিশকে অবহিত করেনি।

দুর্ঘটনার খবর পেয়ে কোস্টগার্ড বিষয়টি তদারকি করছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493