ভোলায় আগুনে পুড়লো বসতঘরসহ ১৯ গোডাউন

  • আপডেট টাইম : জুলাই ১৫ ২০২৩, ০৭:২৮
  • 239 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১৫ ২০২৩, ০৭:২৮
  • 239 বার পঠিত
ভোলায় আগুনে পুড়লো বসতঘরসহ ১৯ গোডাউন

ভোলার দৌলতখান উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর, দোকান, কারখানা ও ১৯টি গোডাউন পুড়ে গেছে। এতে ৩ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।শনিবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাংলাবাজার পূর্ব মাথায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকান ও গোডাউনের ভিতরে থাকা সকল পণ্য ও নগদ টাকা পুরে ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতায় মালামাল বের করতে পারেননি তারা। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. লিটন বলেন, ভোরে একটি বেকারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুটি বসতঘর, একটি বেকারির দোকান, একটি প্লাস্টিক কারখানা ও ১৯ টি গোডাউন পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ করছি। দৌলতখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্তের পর বলা যাবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581