রাজাপুরে ধর্ষণে অন্তঃসত্ত্বা নববধূ, ঘটক গ্রেফতার

  • আপডেট টাইম : জুলাই ১৫ ২০২৩, ০৭:৩১
  • 337 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১৫ ২০২৩, ০৭:৩১
  • 337 বার পঠিত
রাজাপুরে ধর্ষণে অন্তঃসত্ত্বা নববধূ, ঘটক গ্রেফতার

ঝালকাঠির রাজাপুরে ঘটকের ধর্ষণে নববধূ অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় সেই ঘটককে গ্রেফতার করেছে র‌্যাব-৮। শুক্রবার (১৪ জুলাই) ঘটক হালিম সিকদারকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাবের আভিযানিক দল। শনিবার (১৫ জুলাই) দুপুরে তাকে রাজাপুর থানায় সোপর্দ করেছে। জানা গেছে, সদর ইউনিয়নের চাড়াখালি এলাকায় বিয়ের তিনদিন আগে হালিম সিকদার (৪৫) নামে এক ঘটকের ধর্ষণে ১৫ বছর বয়সী কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে স্বামীর ঘর ছাড়া হয়েছেন। এ ঘটনায় ২৮ জুন রাজাপুর থানায় ঘটক হালিম সিকদারকে আসামি করে নারী ও শিশু নির‌্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগীর নানা। মামলার পর থেকেই হালিম সিকদার পলাতক ছিলেন। ১৪ জুলাই র‌্যাব- ৮ এর একটি দল ঢাকা নারায়ণগঞ্জ এলাকায় একটি সিমেন্ট ফ্যাক্টরি থেকে হালিম সিকদারকে গ্রেফতার করে রাজাপুর থানায় হস্তান্তর করেছে। প্রায় তের বছর আগে ভুক্তভোগী কিশোরীর বাবা-ময়ের বিবাহ বিচ্ছেদ হয় এবং তারা পুনরায় ভিন্ন ভিন্ন স্থানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার শুরু করে। তখন থেকে ঐ কিশোরীকে তার নানা লালন-পালন করেছেন। অভিযুক্ত হালিম সিকদারের প্রস্তাবে ২৪ এপ্রিল নুর জামান নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় ঐ কিশোরীর। এর আগে ১৫ এপ্রিল দুপুরে কিশোরীর নানার বাসার পিছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে ঘটক হালিম সিকদার তাকে ধর্ষণ করে। এতে করে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে যায়। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, মামলার পর থেকেই আসামি হালিম সিকদার পলাতক ছিল। তাকে নারায়ণগঞ্জের একটি সিমেন্ট ফ্যাক্টরি থেকে র‌্যাব – ৮ এর একটি দল আটক করে ১৫ জুলাই রাজাপুর থানায় হস্তান্তর করেছে। হালিম সিকদারকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493