বাকেরগঞ্জে খ্রিষ্টান ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহণ

  • আপডেট টাইম : জুলাই ১৫ ২০২৩, ০৭:৩৭
  • 149 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১৫ ২০২৩, ০৭:৩৭
  • 149 বার পঠিত
বাকেরগঞ্জে খ্রিষ্টান ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহণ

বরিশালের বাকেরগঞ্জে খ্রিস্টান ধর্মালম্বী পবিত্র গোমেজ নামের একজন তরুন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার (১৪ জুলাই) জুমার নামাজের পূর্বে উপজেলার কালিগঞ্জ বায়তুল আমান জামে মসজিদে পবিত্র কালেমা পাঠের মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইতিপূর্বে সে তার নাম পবিত্র গোমেজ পরিবর্তন করে আদালতের মাধ্যমেও এফিডেভিট করেছে। সুত্রে জানা গেছে, ইসলাম ধর্ম গ্রহণকারী পবিত্র গোমেজ রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজার কেন্দ্রীয় বায়তুল আমান জামে মসজিদের খতিব মো. মাহমুদুল হাসানের হাতে হাত রেখে পবিত্র জুমার নামাজের পূর্বে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তার বর্তমান নাম মো. আবদুল্লাহ। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন খলিফা শতশত মুসুল্লিদের সামনে ইসলাম ধর্ম গ্রহণকারী মোঃ আবদুল্লাহকে স্বাগত জানায় এবং ইসলাম ধর্ম গ্রহণ করায় যদি তিনি কোন সমস্যার সম্মুখীন হন সকলে মিলে তাকে সর্বাত্মক সহায়তা করার আশ্বাস প্রদান করেন। জুমার নামাজের পরে তার জন্য দোয়া ও তাবারক বিতরন করা হয়। উল্লেখ্য ইসলাম ধর্ম গ্রহণকারী পবিত্র গোমেজ ওরফে মো. আবদুল্লাহ খুলনা জেলার সোনাডাঙ্গা থানার অনুকূল বাড়ৈর ছোট পুত্র। সে বিগত ৫-৬ বছর যাবত উপজেলার কালিগঞ্জ বাজারের সুজনের স্টিলের আলমারির দোকানে কাজ করছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493