বরিশালে ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৮৫ ডেঙ্গু রোগী

  • আপডেট টাইম : জুলাই ১৯ ২০২৩, ০৮:৩৯
  • 343 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১৯ ২০২৩, ০৮:৩৯
  • 343 বার পঠিত
বরিশালে ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৮৫ ডেঙ্গু রোগী

বরিশালে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ১৮৫ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭ জন, জেলার অন্যান্য হাসপাতালে ২৭ জন, পটুয়াখালীতে ৩৩ জন, ভোলায় ১৫ জন, পিরোজপুরে ৩১, বরগুনায় ১৩ ও ঝালকাঠিতে ৯ জন রয়েছেন।

বুধবার (১৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এখন পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৫০৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।

তিনি বলেন, বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গু রোগীদের গুরুত্ব দিতে।

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, প্রতিদিন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। জনবলসহ নানা সংকট থাকা সত্ত্বেও চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন।

তিনি আরও বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়ার জন্য ইতোমধ্যে ২০০ শয্যা রয়েছে। আরও ১০০ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে তা ব্যবহার করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493