ঝালকাঠিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিশুসহ নিহত ১৫

  • আপডেট টাইম : জুলাই ২২ ২০২৩, ০০:৩৩
  • 417 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ২২ ২০২৩, ০০:৩৩
  • 417 বার পঠিত
ঝালকাঠিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিশুসহ নিহত ১৫

ঝালকাঠি সদরের ছত্রকান্দা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আরও ২৫ জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আজ সকাল ৯টায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির সিভিল সার্জন জহুরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সকালে ভান্ডারিয়া থেকে বাশার স্মৃতি পরিবহন নামে একটি যাত্রীবাহি বাস বরিশালের দিকে যাচ্ছিল। ঝালকাঠি সদরের ছত্রকান্দা এলাকায় এসে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে উল্টে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজে যোগ দেয়। দুর্ঘটনায় কবলিত বাস থেকে একে একে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
এ ঘটনায় আহত হন আরও ২৫ জন । তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493