বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ

  • আপডেট টাইম : জুলাই ২৭ ২০২৩, ০৫:০২
  • 138 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ২৭ ২০২৩, ০৫:০২
  • 138 বার পঠিত
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ

২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বে মালদ্বীপকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ। আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরের এশিয়ান ফুটবল কনফেডারেশরন (এএফসি) সদর দপ্তরে এশিয়া অঞ্চলের প্রথম রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়।
আগামী ১২ ও ১৭ই অক্টোবর মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। যার একটি হবে ঢাকায়, অন্যটি মালেতে। হোম ও অ্যাওয়ে ভিত্তিতে এ দুটি ম্যাচে যে দল এগিয়ে থাকবে, তারাই কোয়ালিফাই করবে এশিয়ার বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে। প্রথম রাউন্ডের বাধা পেরোনো ১০টি দল দ্বিতীয় রাউন্ডে যোগ দেবে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ২৬ দলের সঙ্গে। ৩৬ দল দ্বিতীয় রাউন্ডে খেলবে ৯ গ্রুপে ভাগ হয়ে। প্রতি গ্রুপে থাকবে চারটি দল। দ্বিতীয় রাউন্ডে উঠতে পারলে বাছাইপর্বে আরো ৬টি ম্যাচ নিশ্চিত হবে বাংলাদেশের।
মালদ্বীপ ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৫৪তম দল। আর বাংলাদেশের অবস্থান ১৮৯তম স্থানে। ধারে-ভারে পিছিয়ে থাকলেও সাম্প্রতিক সমেয় মালদ্বীপের বিপক্ষে সুখস্মৃতি রয়েছে জামাল-তপুদের।
সাফ ফুটবলে গ্রুপপর্বে ৩-১ গোলে দলটিকে হারিয়েছিল হাভিয়ের কাবরেরার শিষ্যরা। সেই ম্যাচে গোল পেয়েছিলেন বাংলাদেশের ফরোয়ার্ড রাকিব হোসেন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘বাছাইয়ে আমরা ভালো প্রতিপক্ষই পেয়েছি। কেননা মালদ্বীপ আমাদের চেনা দল। ওদের পটে অন্য যারা ছিল, ওরা ভালো দল। অনেক দলের সম্পর্কে আমাদের জানাশোনা খুব বেশি নয়, তবে মালদ্বীপকে আমরা ভালোভাবে চিনি। সাফেও কদিন আগে ওদের বিপক্ষে খেলেছি। তাই ওদের পেয়ে ভালোই লাগছে আমার।’
রাকিব বলেন, ‘মালদ্বীপকে আমরা সাফে হারিয়েছি। স্বাভাবিকভাবে ওই জয়ে আত্মবিশ্বাস বেড়েছে আমাদের। এটা ঠিক যে, ওদেরকে বিশ্বকাপ বাছাইয়ে পেয়ে আমরা খুশি। কিন্তু (মনে রাখতে হবে) এটা বিশ্বকাপ বাছাই। ওদেরকে হালকাভাবে নেব না আমরা। সেভাবেই প্রস্তুতি নেব।’
সাফ চ্যাম্পিয়নশিপে বড় জয় পেলেও এই মালদ্বীপের বিপক্ষে মাঝখানের ১৮ বছর কোনো জয় পায়নি বাংলাদেশ। ২০০৩ সালের সাফে ঢাকায় হারানোর পর মালদ্বীপের বিপক্ষে জয় পেতে বাংলাদেশকে ২০২১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এই সময়ের মধ্যে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ সবচেয়ে বড় হার দেখেছে ২০১৬ সাল। সেবার একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লাল-সবুজকে ৫-০ গোলে হারিয়েছিল মালদ্বীপ। এই দলের বিপক্ষেই বাংলাদেশ নিজেদের সবচেয়ে বড় জয়টি দেখেছিল। ১৯৮৫ সালে সাফ গেমসের ম্যাচে মালদ্বীপকে ৮-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এর আগে ১৯৮৪ সালে সাফ গেমসের প্রথম আসরে মালদ্বীপকে ৫-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
বিশ্বকাপ বাছাইয়ের জন্য আগামী ২০শে আগস্ট থেকে প্রস্তুতি শুরু করার কথা বাংলাদেশ জাতীয় দলের। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে ২০২৬ বিশ্বকাপ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493