ফুটবলে কঠিন গ্রুপে নারী-পুরুষ দুই দলই

  • আপডেট টাইম : জুলাই ২৭ ২০২৩, ০৫:১১
  • 159 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ২৭ ২০২৩, ০৫:১১
  • 159 বার পঠিত
ফুটবলে কঠিন গ্রুপে নারী-পুরুষ দুই দলই

চীনে ২৩ সেপ্টেম্বর শুরু হওয়া এশিয়ান গেমসে চারটি দলগত ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। নারী ও পুরুষ ফুটবল তার মধ্যে একটি।

বৃহস্পতিবার এশিয়ান গেমসের ফুটবল ইভেন্টের গ্রুপ পর্বে চূড়ান্ত হয়েছে। সেখানে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশের নারী ও পুরুষ দুই ফুটবল দলই। ছেলেদের ফুটবলে ‘এ’ গ্রুপে পড়া বাংলাদেশ খেলবে ভারত, চীন ও মিয়ানমারের বিপক্ষে। তিন দলই শক্তিতে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে।

চীনের ফিফা র‌্যাঙ্কিং ৮০, ভারতের ৯৯ এবং মিয়ানমারের ১৩৬। যদিও ছেলেদের ফুটবলে অংশ নেবে অনূর্ধ্ব-২৩ দল। তারপরও মূল দলের র‌্যাঙ্কিং দিয়ে শক্তির পার্থক্য পরিষ্কার।

ছেলেরা অনূর্ধ্ব-২৩ দল নিয়ে খেললেও এশিয়ান গেমসে মেয়েদের ফুটবলে অংশ নেবে মূল দল। বাংলাদেশ মেয়েদের ফুটবলে ‘ডি’ গ্রুপে পড়েছে। যেখানে সাবিনা-কৃষ্ণাদের প্রতিপক্ষ জাপান, ভিয়েতনাম ও নেপাল।

মেয়েদের ফিফা র‌্যাঙ্কিংয়ে জাপানের অবস্থান ১১তে। ভিয়েতনাম আছে ৩৬ এ। সেখানে ১৪০তম অবস্থানে থাকা বাংলাদেশের জন্য তাই বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493