তারেক-জোবাইদার বিরুদ্ধে করা মামলার রায় ২ আগস্ট

  • আপডেট টাইম : জুলাই ২৭ ২০২৩, ০৫:১৮
  • 137 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ২৭ ২০২৩, ০৫:১৮
  • 137 বার পঠিত
তারেক-জোবাইদার বিরুদ্ধে করা মামলার রায় ২ আগস্ট

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে করা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আদালত আগামী ২ আগস্ট মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন।

ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান আজ বৃহস্পতিবার রায়ের এই তারিখ ঠিক করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

২৪ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সাবেক উপপরিচালক তৌফিকুল ইসলাম আদালতে সাক্ষ্য দেন। এ নিয়ে মামলার ৫৬ সাক্ষীর মধ্যে ৪২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। দুদকের পক্ষ থেকে আর কোনো সাক্ষী আদালতে হাজির করা হবে না বলে জানানো হয়।

গত বৃহস্পতিবার মামলার তিনজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। তাঁরা হলেন যশোর পুলিশ লাইনসের ডেপুটি রেজিস্ট্রার আবদুল মান্নান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের চেয়ারম্যান হামিদুর রহমান এবং এ মতীন অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের কর্মকর্তা এ কে আবদুল মতিন।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরের বছর তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। গত ১৩ এপ্রিল তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493