শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে ২ শিশুকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : আগস্ট ০৪ ২০২৩, ০৫:৪৬
  • 521 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ০৪ ২০২৩, ০৫:৪৬
  • 521 বার পঠিত
শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে ২ শিশুকে কুপিয়ে হত্যা

বরগুনায় শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের পূর্ব গুদিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় রিগ্যান নামে এক নারী ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হয়েছেন। নিহত দুই শিশুর নাম হাফিজুল (১৩) ও তাইফা (৩)। এ ঘটনায় ইলিয়াস নামে একজনকে আটক করেছে পুলিশ।

বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত শিশু হাফিজুল একই এলাকার গোলাম খবিরের ছেলে এবং তাইফা আহত রিগ্যানের মেয়ে। রিগ্যান পূর্বগুদিঘাটা এলাকার মৃত আবদুল খালেকের মেয়ে।

ওই এলাকার ইউপি সদস্য মো. গোলাম কবির বলেন, ‘মৃত আবদুল খালেকের মেয়ে রিগ্যানের পার্শ্ববর্তী আয়লা-পাতাকাটা এলাকার গোলাম কবিরের সঙ্গে বিয়ে হয়েছিল। কিন্তু স্বামীর নির্যাতনের শিকার হওয়ায় কন্যা সন্তান তাইফাকে নিয়ে গত তিনবছর ধরে বাবার বাড়িতেই থাকেন রিগ্যান। মা ফুলমতি শারীরিক প্রতিবন্ধী। তিনি বরগুনা শহর সংলগ্ন খাজুরতলা আবাসনের একটি ঘরে বসবাস করেন।

বড় মেয়ে মোর্শেদাকেকে পাশ্ববর্তী ইউনিয়নের আবু পহলানের ছেলে ইলিয়াস পহলানের সঙ্গে বিয়ে দিয়েছেন। রিগ্যান একা বাড়িতে থাকায় বড় বোনের স্বামী ইলিয়াস প্রায়ই তাকে উত্ত্যক্ত করত।

ইউপি সদস্য কবির আরও বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঝড়বৃষ্টির মধ্যে দুলাভাই ইলিয়াস গুদিঘাটা এলাকায় শ্বশুরবাড়িতে আসে। শ্যালিকা রিগ্যানকে একা ঘরে পেয়ে ইলিয়াস ধর্ষণের চেষ্টা চালায়। তখন ডাক চিৎকারে প্রতিবেশী গোলাম খবিরের ছেলে হাফিজুল এগিয়ে এলে ধারালো অস্ত্র দিয়ে হাফিজুল, রিগ্যানের তিন বছর বয়সী শিশু কন্যা তাইফাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

ইলিয়াসের অস্ত্রের আঘাতে রিগ্যানের মেয়ে তাইফা ঘটনাস্থলেই নিহত হয়। প্রতিবেশীরা এসে হাফিজুল ও রিগ্যানকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপতাল নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হাফিজুলের মৃত্যু হয়। রিগ্যান বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইলিয়াস পহলানকে আটক করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493