এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব

  • আপডেট টাইম : আগস্ট ১১ ২০২৩, ০৪:০১
  • 180 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ১১ ২০২৩, ০৪:০১
  • 180 বার পঠিত
এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব

এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। আজ গুলশানে নিজ বাসভবনে এটি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

সাকিবকে অধিনায়ক করা প্রসঙ্গে আজ নাজমুল বলেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপের সাকিবকে অধিনায়ক করা হয়েছে। বিশ্বকাপ ও এশিয়া কাপের দল আগামীকাল ঘোষণা করা হবে। আপাতত এশিয়া কাপের ১৭ জনের দল দেবেন নির্বাচকেরা।’

গত ৩ আগস্ট ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তামিম ইকবাল। এরপর থেকেই নতুন অধিনায়ক খুঁজছিল বিসিবি। গত ৮ আগস্ট পরিচালকদের জরুরি সভাও ডাকা হয় এ ব্যাপারে। যদিও অধিনায়ক ঠিক করা ছাড়াই সে সভা শেষ হয়।

তবে জানা যায়, অধিনায়কত্বের ব্যাপারটি নির্ভর করছে সাকিবের ইচ্ছার ওপর। সাকিব যদি টেস্ট আর টি-টোয়েন্টি দলের অধিনায়ক থেকেই ওয়ানডে দলের অধিনায়কত্ব করার তৃতীয় দায়িত্বটি নিতে চান, তা বরং সাদরেই গ্রহণ করবে বিসিবি। ফলে অধিনায়কত্বের বল ছিল সাকিবের কোর্টেই।

সাকিব ছাড়াও সম্ভাব্য অধিনায়ক হিসেবে ছিল লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের নামও। তবে শেষ পর্যন্ত দায়িত্ব দেওয়া হলো সাকিবকেই। ওয়ানডে সংস্করণে সাকিবের নেতৃত্ব দেওয়া অবশ্য এটিই প্রথম নয়।

এখন পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশকে ৫০টি ম্যাচ নেতৃত্ব দিয়েছেন সাকিব। সর্বশেষ ২০১৭ সালে এ সংস্করণে অধিনায়কত্ব করেছিলেন। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন, এরপর ভারপ্রাপ্ত দায়িত্ব ছিল তাঁর।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493