হেলিকপ্টারে বরিশালে সাকিব

  • আপডেট টাইম : আগস্ট ২২ ২০২৩, ০৬:৩৮
  • 183 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২২ ২০২৩, ০৬:৩৮
  • 183 বার পঠিত
হেলিকপ্টারে বরিশালে সাকিব

কানাডা ও শ্রীলঙ্কায় টানা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন। এক মাসের বেশি সময় পর গতকাল সন্ধ্যায় দেশে ফিরেছেন সাকিব আল হাসান। ফিরেও এক দণ্ড বিশ্রাম নেই তাঁর। আজ সকালে চলে গেছেন বরিশালে। সেখান থেকে বিকেলে ঢাকায় ফিরেই সাকিব ব্যস্ত হয়ে পড়েছেন দূতিয়ালি–শুটিংয়ের কাজে।

আজ সকালে হেলিকপ্টারে বরিশালে গিয়ে সাকিব যোগ দেন একটি হাসপাতালের বিনা মূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচিতে। সেখানে গিয়ে বিশ্বকাপ ও এশিয়া কাপ জয়ের স্বপ্নের কথা জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব বলেন, এখন স্বপ্ন বিশ্বকাপ ও এশিয়া কাপ। বাকিটা পরে দেখা যাবে।

ওষুধ বিতরণ ও রক্তদানের মতো কর্মসূচির প্রশংসা করে সাকিব বলেন, ‘ঢাকায় আমার একাডেমি আছে। আমার নিজের একটা ক্যানসার ফাউন্ডেশন আছে। এ রকম একটা উদ্যোগের সঙ্গে থাকতে পেরে অনেক ভালো লাগছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন।’

বরিশাল থেকে ফিরে রাজধানীর বনশ্রীতে একটি মোবাইল কোম্পানির বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন সাকিব। শুটিংয়ের আগে বাংলাদেশ অধিনায়ক জানালেন নিজের ব্যস্ততা নিয়ে। খেলার ব্যস্ততা তো আছেই। মাসে দূতিয়ালি, বিজ্ঞাপন কেমন করা হয় তাঁর? এ নিয়ে সাকিবের উত্তর, ‘টানা অনেক শুটিংই করেছি। ১২-১৫টা শুটিং করার অভিজ্ঞতা তো আছেই। পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের এগুলো ম্যানেজ করেই চলতে হয়। আসলে অত বেশি সময় নেই। এই অল্প সময়ের মধ্যে সবকিছু ম্যানেজ করার পথ তো বের করাই লাগে। সময় ধরে ধরে আসলে কাজগুলো করতে হয়। একটু ব্যস্ততা থাকে। তবে ভালোই লাগে ব্যস্ততা।’

আপাতত পাঁচ দিন বাংলাদেশে আছেন সাকিব। আগামী রোববার এশিয়া কাপ খেলতে তাঁর দলের সঙ্গে রওনা দেওয়ার কথা শ্রীলঙ্কায়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493