গাছ-চারা উপড়ানোয় চেয়ারম্যান-মেম্বারকে বরখাস্তের নির্দেশ

  • আপডেট টাইম : আগস্ট ২৭ ২০২৩, ০৬:১৯
  • 456 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২৭ ২০২৩, ০৬:১৯
  • 456 বার পঠিত
গাছ-চারা উপড়ানোয় চেয়ারম্যান-মেম্বারকে বরখাস্তের নির্দেশ

সড়ক নির্মাণের অজুহাত দেখিয়ে ৩০টি তালগাছ এবং বিভিন্ন প্রজাতির আরও অন্তত ৪০টি গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফজলু গাজী ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. সোবাহান হাওলাদারকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি চেয়ারম্যান ও মেম্বারকে দুই লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত।

এ সংক্রান্ত একটি রুল নিষ্পত্তি করে রোববার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ. কে. এম. রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের পক্ষে ছিলেন আইনজীবী কামরুজ্জামান কচি। অন্যদিকে ছিলেন এ সংক্রান্ত প্রতিবেদন আদালতের নজরে আনা আইনজীবী শেখ মো. সোহেল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভুইয়া।

আদেশের বিষয়ে আইনজীবী কামরুজ্জামান কচি বলেন, তালগাছ উপড়ানোয় চেয়ারম্যান ও মেম্বারকে এক মাসের মধ্যে বরখাস্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাদের দুই লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। ৯০ দিনের মধ্যে এই জরিমানার অর্থ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দিতে বলা হয়েছে। ইউএনওকে জরিমানাকৃত টাকা দিয়ে সেখানে তালগাছ লাগাতে এবং তা সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

এ আদেশের বিরুদ্ধে আপিলে আবেদন করা হবে বলেও জানান আইনজীবী কামরুজ্জামান।

সড়ক নির্মাণ করতে গিয়ে তালগাছ উপড়ে ফেলায় গত মে মাসে দৈনিক প্রথম আলো পত্রিকায় সংবাদ ও সম্পাদকীয় প্রকাশ হয়। এতে বলা হয়, ‘উপজেলার মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামে এক সপ্তাহ ধরে এক্সকাভেটর দিয়ে অন্তত ৩০টি তালগাছ উপড়ে ফেলা হয়েছে। তালগাছগুলোর বয়স ছিল ২৫ থেকে ৩০ বছর। তালগাছের পাশাপাশি এ সড়কে বন বিভাগের রোপণ করা বিভিন্ন প্রজাতির আরও অন্তত ৪০টি গাছের চারাও উপড়ে ফেলা হয়েছে।’

বিষয়টি আদালতের নজরে আনলে গত ৭ মে স্বপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দেন হাইকোর্ট। সে অনুসারে মহিপুর ইউপি চেয়ারম্যান ও মেম্বার হাজির হন। আর ইউএনও প্রতিবেদন দাখিল করেন। এরপর রুল শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493