১ জানুয়ারি থেকে বন্ধ নিবন্ধনহীন প্রাথমিক বিদ্যালয়

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৭ ২০২৩, ০৪:৪৭
  • 329 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৭ ২০২৩, ০৪:৪৭
  • 329 বার পঠিত
১ জানুয়ারি থেকে বন্ধ নিবন্ধনহীন প্রাথমিক বিদ্যালয়

আগামী বছর ১ জানুয়ারি থেকে নিবন্ধন ও পাঠদান স্বীকৃতি ছাড়া কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করতে দেওয়া হবে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এসব বিদ্যালয়কে আইনের আওতায় আনতে নীতিমালা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। তিনি বলেন, আগামী সপ্তাহে নীতিমালা প্রকাশ করা হবে। নীতিমালা প্রকাশের তিন মাসের মধ্যে নিবন্ধন ও পাঠদান স্বীকৃতির আবেদন না করা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হবে।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সচিব ফরিদ আহাম্মদ। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

সচিব জানান, দেশে প্রায় ৪৭ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। যার মধ্যে ৯০ শতাংশ বিদ্যালয় নিবন্ধন ও পাঠদান স্বীকৃতি ছাড়া পরিচালিত হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষার মান নিয়ন্ত্রণ, মানসম্মত শিক্ষক ও গুণগত পাঠদানসহ জবাবদিহির আওতায় আনতে ইতিমধ্যে একটি খসড়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে। নীতিমালাটি আইন মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে এসেছে, আগামী সপ্তাহে তা জারি করা হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়গুলোকেও এই নীতিমালার আওতায় আসতে হবে। আইন মন্ত্রণালয় থেকে বিষয়টি স্বচ্ছ করা হয়েছে।
শুধু ইংলিশ মিডিয়াম স্কুলগুলো এই নীতিমালার বাইরে থাকবে।

নিবন্ধন ও পাঠদান অনুমতি সহজীকরণ করা হয়েছে জানিয়ে সচিব বলেন, জেলা পর্যায় থেকে এসব অনুমোদন পাওয়া যাবে। গ্রহণযোগ্য প্রতিষ্ঠানগুলোকে ৩০ দিনের মধ্যে একাডেমিক স্বীকৃতি ও ৬০ দিনের মধ্যে নিবন্ধন দিতে হবে। প্রতিটি বিদ্যালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিনা মূল্যের বই বাধ্যতামূলক পাঠ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এর বাইরে অন্য যেকোনো বই পড়ানোর জন্য মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে।
এ ছাড়া বিদ্যালয়ের বেতন নির্ধারণের জন্যও আবেদন করতে হবে। মন্ত্রণালয় তা যাচাই-বাছাই করে অনুমোদন দেবে।

শিক্ষকদের জন্য কল্যাণ ট্রাস্ট অনুমোদন হয়েছে জানিয়ে সচিব বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় চার লাখ ৬২ হাজার শিক্ষকের দীর্ঘ চার বছরের দাবি বাস্তবায়ন হতে চলেছে। এসব শিক্ষকের জন্য কল্যাণ ট্রাস্ট গঠনের প্রস্তাব দুই দিন আগে সংসদে পাস হয়েছে। সেপ্টেম্বর মাস থেকেই শিক্ষকরা অনলাইনে আবেদন করতে পারবেন। বছরে চারবার এই আবেদনের সুযোগ থাকবে। এর মধ্য দিয়ে শিক্ষকরা পাঁচ হাজার টাকা করে আর্থিক সুবিধা পাবেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493