বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে ইউরোপীয় পার্লামেন্টে সভা

  • আপডেট টাইম : অক্টোবর ১২ ২০২৩, ০৪:৪৪
  • 183 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ১২ ২০২৩, ০৪:৪৪
  • 183 বার পঠিত
বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে ইউরোপীয় পার্লামেন্টে সভা

বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ ও ধারাবাহিকভাবে ‘বিকৃত তথ্য উপস্থাপন’ মোকাবিলায় ইউরোপীয় পার্লামেন্টে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ম্যাক্সিমিলিয়ান ক্রাহ এবং যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি গবেষণা প্রতিষ্ঠান স্টাডি সার্কেলের যৌথ পরিচালনায় আজ বৃহস্পতিবার এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় মূল আলোচক ছিলেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ম্যাক্সিমিলিয়ান ক্রাহ। অন্যতম বক্তা হিসেবে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ক্রিস ব্ল্যাকবার্ন। আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ রশিদ রায়হান বিন এবং স্টাডি সার্কেল লন্ডনের চেয়ারম্যান সৈয়দ মোজাম্মেল আলী।

গত সেপ্টেম্বরে ইউরোপীয় পার্লামেন্টে পাস হওয়া জয়েন্ট মোশন রেজ্যুলেশনসহ ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি’ বিষয়ে চালানো অপপ্রচার কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে আলোচনায় অংশ নেন বিভিন্ন পেশার মানুষ।

সংবাদ উপস্থাপনে মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকা ‘প্রশ্নবিদ্ধ’ বলে মনে করেন ড. ক্রাহ। তিনি বলেন, ‘এনজিওগুলো বেসরকারি সংস্থা হলেও প্রায় সব এনজিওরই রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। কিছু সংস্থা হয়তো নিজস্ব স্বার্থে তথ্য বিকৃত করে প্রচার করে, যার ফল হয় ভয়াবহ।’

মোজাম্মেল আলী বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি ও উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, ‘দেশের মানুষের জীবনমান উন্নয়নে এত কাজ বর্তমান সরকার ছাড়া আর কেউই করেনি।’

রাশিদ রায়হান বিন বাংলাদেশের মানবাধিকার প্রসঙ্গে বলেন, ‘আন্তর্জাতিক ও জাতীয় পর্যবেক্ষকদের উচিত বাংলাদেশের মানবাধিকার বিষয়ে প্রচারিত সংবাদগুলোর সত্যতা যাচাই করে দেখা, যাতে কোনো বিকৃত সংবাদের ফাঁদে না পড়ে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493