বরিশালে জাতীয় সমাজসেবা দিবস পালন

  • আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২০, ০৮:০৭
  • 1056 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২০, ০৮:০৭
  • 1056 বার পঠিত
বরিশালে জাতীয় সমাজসেবা দিবস পালন

শামীম আহমেদ ॥ বরিশালে র‌্যালি, আলোচনা সভা, দিনব্যাপী মেলা এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর সার্কিট হাউস থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নেতৃত্বাধীন র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর আমতলা মোড়ে সরকারি শিশু পরিবারে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক শাহপার পারভীন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আল-মামুন তালুকদার, জেলা আওয়ামী লীগ সহসভাপতি মো. হোসেন চৌধুরী, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মেহেদী পারভেজ খান আবির এবং এনজিও সংগঠক কাজী জাহাঙ্গীর কবির।

দিবসটি উপলক্ষ্যে সেখানে দিনব্যাপী এক মেলার আয়োজন করা হয়। মেলার ৬টি স্টলে বিভিন্ন ধরনের দেশীয় পিঠা, ব্র“ক-বাটিক সংবলিত কাপড় এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা সামগ্রী প্রদর্শন করা হয়। এ উপলক্ষ্যে সন্ধ্যায় একই স্থানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493