পয়েন্ট টেবিলে দশে নেমে গেছে বাংলাদেশ

  • আপডেট টাইম : অক্টোবর ২৪ ২০২৩, ২২:৫১
  • 177 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২৪ ২০২৩, ২২:৫১
  • 177 বার পঠিত
পয়েন্ট টেবিলে দশে নেমে গেছে বাংলাদেশ

Bangladesh's Najmul Hossain Shanto fields the ball during the 2023 ICC Men's Cricket World Cup one-day international (ODI) match between South Africa and Bangladesh at the Wankhede Stadium in Mumbai on October 24, 2023. (Photo by INDRANIL MUKHERJEE / AFP) / -- IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE --

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টানা চার ম্যাচে হারের স্বাদ পেয়েছে সাকিবের দল।

ওই হারে দশ দলের লড়াইয়ে পয়েন্ট টেবিলে দশে নেমে গেছে বাংলাদেশ। বড় ওই চার হারে বাংলাদেশ দলের সেমিফাইনালে খেলার স্বপ্নে বড় ধাক্কা লেগেছে।

সেমিফাইনালে ওঠার আশা এক প্রকার শেষ হয়ে গেছে। ম্যাচ শেষে সাকিব তাই বলেছেন, সেমিতে না হোক পয়েন্ট টেবিলে অন্তত পাঁচ-ছয়ে শেষ করতে চান তারা।

আসরে চারটি করে ম্যাচ খেলে একটি করে জয় পেয়েছে নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। বাংলাদেশ পাঁচ ম্যাচ খেলে জিতেছে একটিতে। চার দলের পয়েন্ট সমান ২ করে। তবে নেট রান রেটে সবার চেয়ে পিছিয়ে থাকায় বাংলাদেশ নেমে গেছে দশে।

এক ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সাতে থাকা নেদারল্যান্ডসের নেট রান রেট -০.৭৯০। শ্রীলঙ্কার নেট রান রেট -১.০৪৮। ইংল্যান্ডের নেট রান রেট -১.২৪৮। বাংলাদেশের নেট রান রেট -১.২৫৩।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493