ডেমরায় বাসে আগুন, ভেতরে ঘুমন্ত চালকের সহকারীর মৃত্যু, আরেকজন দগ্ধ

  • আপডেট টাইম : অক্টোবর ২৮ ২০২৩, ২২:৫৭
  • 125 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২৮ ২০২৩, ২২:৫৭
  • 125 বার পঠিত
ডেমরায় বাসে আগুন, ভেতরে ঘুমন্ত চালকের সহকারীর মৃত্যু, আরেকজন দগ্ধ

রাজধানীর ডেমরার দেইলা এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে আগুন লাগিয়েছে। এতে ওই বাসের চালকের সহকারীর মৃত্যু হয়েছে। চালকের আরেকজন সহকারী দগ্ধ হয়েছেন। তাঁরা দুজনেই বাসের ভেতর ঘুমিয়ে ছিলেন।

গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। ওই চালকের সহকারীর নাম নাইম। তাঁর বয়স ২২ বছর। বাসের মধ্য থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুনে দগ্ধ আরেকজনও বাসচালকের সহকারী। তাঁর নাম রবিউল। বয়স ২৫ বছর। তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা আশরাফুল হালিম বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন
আবার সংঘর্ষ, আবার মৃত্যু

আশরাফুল হালিম বলেন, যতটুকু তথ্য পাওয়া গেছে, নাইম ও রবিউল অছিম পরিবহন নামের একটি বাসে চালকের সহকারী হিসেবে কাজ করতেন। অছিম পরিবহনের ওই বাস রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ছিল। তাঁরা বাসে ঘুমাচ্ছিলেন। ওই সময় আগুন দেওয়া হয়। নাইমের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493