মহাসড়ক অবরোধ ও নগরীতে বিক্ষোভ ॥ বরিশাল বিএনপির চার শীর্ষনেতাসহ আটক ১৫

  • আপডেট টাইম : নভেম্বর ০১ ২০২৩, ০১:৩৮
  • 138 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ০১ ২০২৩, ০১:৩৮
  • 138 বার পঠিত
মহাসড়ক অবরোধ ও নগরীতে বিক্ষোভ ॥ বরিশাল বিএনপির চার শীর্ষনেতাসহ আটক ১৫

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে বরিশাল- পটুয়াখালী মহানড়ক অবরোধ ও নগরীতে মিছিল বের করার সময় বরিশাল বিএনপির শীর্ষ চার নেতাসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন , সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানানয় বিএনপি- জামায়াতের ডাকা অবরোধের ২য়দিন সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের সিঅ্যান্ডবি রোড অংশে অবরোধ সড়ক অবরোধ করে বিএনপি। ঘটনাস্থল থেকে ১৫জনকে আটক করা হয়েছে। । তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য মুসফিকুল হাসান মাসুম বলেন, অবরোধ সফল করতে দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপি সিঅ্যান্ডবি সড়কে অবস্থান নেয়। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ঘিরে ফেলে। আটক করা হয় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, দক্ষিণ জেলার আহবায়ক আবুল হোসেন, যুবদল নেতা রেজাউর রহমান কিরণ, সাকলাইন মোস্তাককে।

নগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জাহিদুর রহমান রিপন জানান, মহানগর বিএনপি সিঅ্যান্ডবি রোডের তাওয়া রেস্তরাঁর সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করে। সেখান থেকে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সিনিয়র যুগ্ম আহ্ব্য়াক আলী হায়দার বাবুল, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শেখ সাব্বির, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হোসেন আনিচ, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মো. ফেরদৌস, ওয়ার্ড বিএনপির সদস্য সামশুল আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল নেতা ইকু, শ্রমিকদল নেতা মো. আসলাম, অ্যাঞ্জেলসহ ১১ জনকে আটক করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493