জমে উঠেছে কলাপাড়ায় রসের গুরের বাজার

  • আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২০, ১০:৩৬
  • 1134 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২০, ১০:৩৬
  • 1134 বার পঠিত
জমে উঠেছে কলাপাড়ায় রসের গুরের বাজার

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় রসের গুরের বাজার জমে উঠেছে। কেউ মাটির হাড়িতে খেজুরের গুর নিয়ে এসেছেন। কেউবা আবার মাটির পালিতে নিয়ে এসেছেন তালের গুড়। অনেক বিক্রেতা আবার সিলভারের পাতিলে গোলের গুড়। আর ক্রেতারা এসেছেন প্লাষ্টিকের ছোট পাত্র কিংবা ছোট মাটির হাড়ি নিয়ে।

পৌর শহরের লঞ্চঘাট সংলগ্ন এলাকায় সাপ্তাহিক হাটে মঙ্গলবার এ গুরের হাট বসে। বেচা-কেনাও চলছে হরদমে। শীত মৌসুমে রস ও গুড়ের চাহিদা বেশি থাকে বলে ক্রেতা ও বিক্রেতারা জানিয়েছেন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, সাড়িবদ্ধ ভাবে পাতিল নিয়ে বসে আছেন গুড় বিক্রেতারা। প্রত্যেকটি পাতিল সোনালি, হালকা লাল, চকচকে ও উজ্জ্বল সাদাটে সুস্বাদু গুড়ে ভর্তি। আবার অনেকের পাতিলে রয়েছে খেজুর রস। এসব দেখে ক্রেতারা দর দাম করছেন। প্রতি কেজি খেজুর গুড় বিক্রি হচ্ছে ১শ’ পঞ্চাশ টাকায়, তালের গুড় বিক্রি হচ্ছে ১শ’ টাকায় আর গোলের গুড় বিক্রি
হচ্ছে ১শ’ বিশ টাকায়। এবছর উৎপাদন খরচ বেশি হওয়ায় বাজারে গুড়ের পরিমান কম। তবে খেজুর গুড়ের প্রতি ক্রেতাদের বেশি আকর্ষন লক্ষ করা গেছে।

স্থানীয় রসের গুর ব্যবসায়িরা জানান, মৌসুমের শুরুতেই প্রতি মঙ্গলবার হাটের দিন এ গুর নিয়ে কলাপাড়ায় পৌর শহরে বিক্রি করতে আসতে হয়। এছাড়া অনেকে বাড়ী থেকে কিনে নিচ্ছে। নীলগঞ্জ থেকে আসা গুড় ব্যবসায়ী নিঠুর হাওলাদার বলেন, রস সংগ্রহ করে তাপালে (টিনের গুলি) করে জাল (গরম করা) দিয়ে তৈরী করা হয় গুড়। কিন্তু জ্বালানীর দাম অনেক বেড়ে গেছে। তাই প্রতি কেজি গুড় তৈরীতে খরচ হচ্ছে প্রায় আশি থেকে নব্বই টাকা। কিন্তু ক্রেতারা কম দাম হাকছেন।

আরেক গুড় ব্যবায়ী মো. জাহাঙ্গীর হোসোন বলেন, বিশেষ করে এখন খেজুর গাছসহ তাল ও গোলের গাছের সংখ্যা কমে গেছে, তাই গুড়ের সংখ্যাও কম। কলাপাড়া ব্যবসায়ী সমিতির কোষাধক্ষ্য মো. ফরিদ উদ্দিন বিপু বলেন, প্রতি শীত মৌসুমে খেজুর গাছিসহ বিভিন্ন গাছের গুড় ব্যবসীদের ভিড় জমে গুড় বাজারে। আর এ গুড় কিনতে পার্শ্ববর্তী উপজেলার গুড় ব্যবসায়ীরাও এখানে ভিড় জামায়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493