২৬ ডিসেম্বরের মধ্যে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৪ ২০২৩, ০৬:৫৫
  • 137 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৪ ২০২৩, ০৬:৫৫
  • 137 বার পঠিত
২৬ ডিসেম্বরের মধ্যে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষার ফল আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে।

৩ ডিসেম্বর এ প্রক্রিয়া শেষে বোর্ডগুলোর যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে। নিয়ম অনুযায়ী, এক মাসের মধ্যে এ ফল প্রকাশ করা হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, এক মাসের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সেই হিসাবে আমরা ২৬ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করব।

গত ২৭ নভেম্বর ফল পুনঃনিরীক্ষা বা উত্তরপত্র চ্যালেঞ্জের আবেদন শুরু হয়। টেলিটক সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে আবেদন করেছেন শিক্ষার্থীরা। এবার প্রতি বিষয় ও পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি নেওয়া হয়। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয়) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদনে ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়।

গত ২৬ নভেম্বর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। জিপিএ- ৫ পেয়েছেন ৯২ হাজার ৫৯৫ জন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493