খুলনায় আদালতের এজলাস কক্ষে আগুন

  • আপডেট টাইম : ডিসেম্বর ১৩ ২০২৩, ০৫:১৯
  • 207 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ১৩ ২০২৩, ০৫:১৯
  • 207 বার পঠিত
খুলনায় আদালতের এজলাস কক্ষে আগুন

খুলনায় আদালতের এজলাস কক্ষে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এটিকে ‘নাশকতা’ বলছে পুলিশ। বুধবার ভোরে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই আগুনে এজলাস কক্ষে আসামিদের কাঠগড়া ও আইনজীবীদের বসার স্থান পুড়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে মুসল্লিরা মসজিদে নামাজে যাওয়ার সময় পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আগুন দেখতে পান। এসময় তারা আদালতে অবস্থানরতদের খবর দিলে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এজলাস কক্ষের আসামিদের কাঠগড়া ও আইনজীবীদের বসার সোফায় আগুন লাগে।
প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে, অগ্নিসংযোগের কারণে আসামির কাঠগড়া ও আইনজীবীদের বসার স্থান পুড়ে গেছে। ইতিমধ্যে খুলনা জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ সুপার, এসিল্যান্ড, থানা অফিসার ইনচার্জ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার পর আদালতপাড়ায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা রয়েছে।
এ ব্যাপারে খুলনার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, পাইকগাছায় আদালতের এজলাস কক্ষে অগ্নিকাণ্ড ঘটেছে। বাইরে থেকে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। নাশকতার উদ্দেশ্যে স্বাভাবিক কর্মকাণ্ড বিঘ্নিত করতে এটা করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493