বরিশালে দুর্যোগপুর্ন আবহাওয়া

মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা ॥ প্রাইমারীর শিশুরা স্কুলে

  • আপডেট টাইম : জানুয়ারি ১৭ ২০২৪, ২৩:৩৯
  • 242 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৭ ২০২৪, ২৩:৩৯
  • 242 বার পঠিত
মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা ॥ প্রাইমারীর শিশুরা স্কুলে

স্টাফ রিপোর্টার ॥ বরিশালে দুর্যোগপুর্ন আবহাওয়ায় মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও প্রাইমারী ও কিন্ডারগার্ডেনগুলো খোলা রয়েছে। ফলে তীব্র শীত আর বৃষ্টিতে নাজেহাল অবস্থা শিশুদের। প্রাইমারী প্রধান শিক্ষকদের দাবি, কর্তৃপক্ষ কোন নির্দেশনা না দেয়ায় তারা স্কুল খোলা রেখেছেন।


দুদিন আগ থেকেই আবহাওয়া দপ্তর থেকে জানান হয়েছিল, বৃহস্পতিবার বরিশালসহ বেশ কিছু জেলায় বৃষ্ঠি হবে, কমবে তাপমাত্রা। এ ছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পৃথক নোটিশ দিয়ে ১০ ডিগ্রী সেঃ এর নীচে তাপমাত্রা থাকলে প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশনা জারি হয়। বরিশালে বুধবার ৯.৭ ডিগ্রী সেঃ তাপমাত্রা থাকলেও স্কুল খোলা থাকায় জেলা প্রশসন অসন্তোষ প্রকাশ করেন। এরপর রাত পর্যন্ত সভা করে বৃহস্পতিবার মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়। সকাল থেকেই জেলা ও উপজেলা শিক্ষা অফিস সব স্কুলের প্রধান শিক্ষকদের স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন। জানা গেঠে জেলা শিক্ষা অফিসার নিজে সকাল বেলাই কয়েকটি স্কুলে ছুটে যান। স্কুল বন্ধ করার সিদ্ধান্ত যে সঠিক ছিল তা সকাল ১০টার পরপরই প্রমানিত হয়। ১০টার পরই বৃষ্টি শুরু হয় ।
এদিকে দুর্যোগপুর্ন আবহাওয়ায় প্রাথমিক ও কিন্ডারগার্টেনগুলো খোলা রয়েছে। ফলে শিশুরা এই আবহাওয়ায় স্কুলে রয়েছে। অনেক অভিভাবক স্কুলের বাইরে অপেক্ষা করছেন। নগরীর এ কাদের সরকারী প্রাথমিক বিদ্যালয়, মৎস শ্রমিক প্রাথমিক বিদ্যালয় দুটি পরিদর্শন করে দেখা গেছে শিশুরা স্কুলে ক্লাশ করছে। বাইরে বৃষ্টি হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক জানান, প্রাইমারী শিক্ষা অফিস থেকে তারা বন্ধের কোন নির্দেশনা পাননি।
জেলা প্রাইমারী শিক্ষা অফিসে ফোন করে জেলা শিক্ষা অফিসারের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। তবে ঐ অফিসের অপর এক কর্মকর্তা জানান, তিনি নিয়োগ পরীক্ষার কাজে জেলা প্রশাসকের অফিসের আছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493