শেবাচিম হাসপাতালে থ্যালাসেমিয়া ইউনিট চালুর দাবি

  • আপডেট টাইম : জানুয়ারি ৩১ ২০২৪, ০৪:১৭
  • 392 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ৩১ ২০২৪, ০৪:১৭
  • 392 বার পঠিত
শেবাচিম হাসপাতালে থ্যালাসেমিয়া ইউনিট চালুর দাবি

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) থ্যালাসেমিয়া ইউনিট চালু এবং রক্ত প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় আনার দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন বরিশাল ব্লাড ডোনার্স ক্লাবের (বিবিডিসি) এক যুগপূর্তি উপলক্ষে বুধবার সকাল ৯টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বরিশাল ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক আওলাদ খানের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের উপদেষ্টা দিপু হাফিজুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার, আলিমুর রহমান, শোয়েব রহমান নাবিন, বাঁন বসু, ইমরুল কায়েস, সাব্বির আহমেদ ও খায়রুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক আওলাদ খান বলেন, বিভাগীয় শহর বরিশালে থ্যালাসেমিয়া রোগীদের জন্য কোনো বিশেষায়িত সেবার ব্যবস্থা নেই। মরণব্যাধি থ্যালাসেমিয়া আক্রান্ত হাজার রোগী চিকিৎসার অভাবে দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।

এর আগে, এক যুগপূর্তি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর রোডে গিয়ে শেষ হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493