ভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরা

  • আপডেট টাইম : মার্চ ০৮ ২০২৪, ০৬:২৩
  • 192 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০৮ ২০২৪, ০৬:২৩
  • 192 বার পঠিত
ভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরা

নেপালের পর ভারতকে হারিয়ে আগেই ফাইনাল খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশের কিশোরীরা। গ্রুপপর্বের শেষ ম্যাচেও দুর্বার সুরভী-আলপিরা। ভুটানকে উড়িয়ে দিয়েছে ৬-০ গোলে। সুবাদে অপরাজিত থেকেই অনূর্ধ্ব-১৬ সাফের ফাইনালে খেলবে সাইফুল বারীর শিষ্যরা।
আগামী রবিবার শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ ভারত।

আগেই ফাইনাল নিশ্চিত হয়ে গেলেও একাদশে কোনো পরিবর্তন না এনেই ভুটান ম্যাচে নামে বাংলাদেশ। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে শুরু থেকেই ভুটানের ওপর চাপ ফেলতে থাকে মেয়েরা। সুবাদে ১৩মিনিটে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।
ফাতেমা আক্তারের লম্বা ক্রস ধরতে সুরভী আকন্দ প্রীতি অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে যান। ড্রপ খেয়ে উপরে ওঠা বল হেডে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়িয়ে দেন তিনি।

২৭ মিনিটে সহজ সুযোগ নষ্ট করায় ব্যবধান দ্বিগুণ করতে পারেনি বাংলাদেশ। তবে খানিক পরেই দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ।
৩৩ মিনিটে দৃষ্টিনন্দন গোল করেন ফাতিমা। বক্সের বেশ বাইরে থেকে এই মিডফিল্ডারের নেওয়া ফ্রি কিক হাওয়ায় ভেসে গোলরক্ষককে মাথার ওপর দিয়ে গিয়ে জড়িয়ে যায় জালে। পরের মিনিটেই কর্নার থেকে ব্যবধান আরও বাড়ান ক্রানুচিং মারমা। ফাতিমার কর্নারে দূরের পোস্টে ফাঁকায় থাকা মারমা হেডে খুঁজে নেন জাল।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ।
রক্ষণ সামলাতেই ব্যতি ব্যস্ত ছিল ভুটানের ফুটবলাররা। বিরতি থেকে ফেরার পরপরই ব্যবধান ৪-০ করেন সাথী মুন্ডা। বাঁ প্রান্ত থেকে বদলি খেলোয়াড় মৌমিতা খাতুনের ক্রস থেকে সুরভীর পা ছুঁয়ে বল যায় পোস্টের মুখে অরক্ষিত সাথীর পায়ে। সহজ সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বড় করেন বাংলাদেশি উইঙ্গার।

৬৯ মিনিটে ব্যবধানটা আরও বড় করেন থুইনুই মারমা। মৌমিতা খাতুনের ক্রস ধরে দূর পোস্টে জোরালো শট নেন থুইনুই, বল ভুটান গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়ায় জালে। আর ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের ষষ্ঠ গোল এনে দেন সুরভী। বক্সের বাইরে বল পেয়ে ভুটানের কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান তিনি। আসরে এ নিয়ে প্রীতির গোল হলো পাঁচটি।

নেপালকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে ভারতকে হারায় ৩-১ গোলে। আর আজ উড়িয়ে দিল ভুটানকে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493