শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী

  • আপডেট টাইম : মে ০৪ ২০২৪, ০৭:৩৬
  • 424 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৪ ২০২৪, ০৭:৩৬
  • 424 বার পঠিত
শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী

শিক্ষকের মর্যাদা ও বেতনের বিষয়টি নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থী যারা পঞ্চম শ্রেণি পর্যন্ত পার করেছেন, তারা যেনো মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আসতে পারেন এবং তারা যেনো ঝরে না পড়েন, সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আর শিক্ষকের মর্যাদা ও বেতনের বিষয়টি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

প্রসঙ্গত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ অনুসারে এমপিওভূক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা দেয়া করা হয়। জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক মূল বেতন পান তারা। প্রতিমাসে সরকারি অংশ সরকার সোনালী ব্যাংকের মাধ্যমে স্কুল বা কলেজকে পরিশোধ করে। সরকারি অংশ+স্কুল/কলেজ অংশ মিলে মূল বেতন গ্রেড অনুসারে, বাড়িভাড়া ভাতা ১০০০ টাকা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা ইত্যাদি ভাতাদি পরিশোধ করা হয়।

একজন এমপিওভুক্ত নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক সহকারী শিক্ষক নতুন যোগদানকালে ১২ হাজার ৫০০ টাকা মূল বেতন (সরকারি অংশ+বেসরকারি অংশ), বাড়িভাড়া ভাতা ১০০০ টাকা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা পান। সেদিক থেকে হিসাব করলে ১২৫০০+১০০০+৫০০ = ১৪০০০ টাকা বেতন ভাতা পেয়ে থাকেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5481

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5481