রিকশাওয়ালা-দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : মে ১১ ২০২৪, ০৩:৫০
  • 117 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১১ ২০২৪, ০৩:৫০
  • 117 বার পঠিত
রিকশাওয়ালা-দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ তৃণমূল থেকে মানুষের উন্নয়নে কাজ করে মন্তব্য করে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি চাই, আমার রিকশাওয়ালারাও ফ্ল্যাটে থাকবে, দিনমজুরও ফ্ল্যাটে থাকবে।

আজ শনিবার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত আইইবির ৬১তম কনভেনশনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন।

স্বাধীনতা পরবর্তী সময়ের প্রেক্ষাপট সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘বাহাত্তর সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন ক্ষমতা হাতে নেন, তখন বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিল মাত্র ৯৭ মার্কিন ডলার। মাত্র তিন বছরের মধ্যে তিনি যে একজন দক্ষ প্রশাসক ছিলেন; তিনি নয় মাসের মধ্যে একটি সংবিধান রচনা করেন, ১০ মাসের মধ্যে সেটা আমরা গ্রহণ করি এবং যেখানে বাংলাদেশের সার্বিক উন্নয়নের সমস্ত দিক-নির্দেশনা রয়েছে।’

তিনি বলেন, ‘বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে তিনি উন্নীত করেছিলেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই বিধ্বস্ত বাংলাদেশ স্বল্পোন্নত দেশের মর্যাদা পেয়েছিল জাতিসংঘ কর্তৃক। তিনি মাত্র সাড়ে তিন বছরের মধ্যে মাথাপিছু আয় ২৭৭ মার্কিন ডলারে উন্নীত করেছিলেন। যেটা অসাধ্য সাধন করে গিয়েছিলেন।’

প্রধানমন্ত্রী বলেন, আপনারা যদি দেখেন, সেই সময় যারা জাতির পিতাকে হত্যা করে সেই রক্তাক্ত হাতে ক্ষমতা দখল করেছিল, অবৈধভাবে, সংবিধান লঙ্ঘন করে, মার্শাল ল’ জারি করে, তাদের আমলে কিন্তু এই বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পায়নি বলতে গেলে। জিয়াউর রহমানের আমলের প্রতি বছরই ছিল মাইনাস। এরপর সর্বসাকুল্যে একানব্বই সালে এসে দেখা গেল মাথাপিছু আয় মাত্র ছয় ডলার বেড়েছিল।’

শেখ হাসিনা বলেন, ‘আজকে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি, তার কারণ আমরা পরিকল্পনা গ্রহণ করি যথাযথভাবে এবং সেইভাবে তা বাস্তবায়ন করি।’

পরিবেশবান্ধব ও ব্যয় সাশ্রয়ী উন্নয়ন পরিকল্পনা নেওয়ার জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের জন্য উপযোগী পরিকল্পনা নিতে হবে। শুধুমাত্র একটি নির্মাণ কাজ করার জন্য যেন নির্মাণ করা না হয়। এটাই আমার অনুরোধ।’ এছাড়া প্রকৌশলীদের গবেষণার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493