ঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

  • আপডেট টাইম : জুন ২০ ২০২৪, ২২:১০
  • 147 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ২০ ২০২৪, ২২:১০
  • 147 বার পঠিত
ঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

ঢাকা বরিশাল মহাসড়কে বাবুগঞ্জ এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে, এক নারী নিহত এবং আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

বরিশালের এয়ারপোর্ট থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে বাবুগঞ্জের কামিনী পেট্রোল পাম্পের সামনে বরিশাল-ধামুরা রুটের ফরহাদ পরিবহনের বরিশাল অভিমুখী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সামি-সাদি পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ফরহাদ পরিবহনের যাত্রী খাদেজা বেগম (৪০) মারা যান।
দুর্ঘটনাকবলিত সামী-সাদী পরিবহনের এক যাত্রী জানান, ফরহাদ পরিবহনের বাসটি হঠাৎ দিক পরিবর্তন করায় দুর্ঘটনাটি ঘটে। বৃষ্টিতে সড়ক পিচ্ছিল থাকায় এটা ঘটতে পারে।

এয়ারপোর্ট থানার ওসি জানান, ফরহাদ পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে। আহতদেরকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493