পাকিস্তানের ক্রিকেট নিয়ে তীব্র ক্ষোভ সাবেকদের

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৩ ২০২৪, ২৩:১৯
  • 154 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৩ ২০২৪, ২৩:১৯
  • 154 বার পঠিত
পাকিস্তানের ক্রিকেট নিয়ে তীব্র ক্ষোভ সাবেকদের

ডেস্ক9 রি‌পোর্ট//ঘরের মাঠে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ। শান মাসুদ-বাবর আজমদের এমন পারফরম্যান্স মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা। দলের এমন হারের পর পাকিস্তান দল নিয়ে সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম উল হক ও ইউনিস খানের মতো সাবেক তারকা ক্রিকেটাররা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের কাছে ৬ উইকেটে হেরেছে পাকিস্তান। এর আগে একই মাঠে হেরে ছিল ১০ উইকেটে। নিজেদের মাঠে ২-০ ব্যবধানে এ হার মানতে পারছেন না পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার ও কোচ মিঁয়াদাদ।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের ক্রিকেট যে এই স্তরে নেমেছে তা দেখে খুব খারাপ লাগছে। বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। কিন্তু যেভাবে আমাদের ব্যাটিং ভেঙে পড়েছে তা খুব খারাপ ইঙ্গিত। পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ খুব খারাপ।’

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের দায় শুধু ক্রিকেটারদের দিনে চান না মিঁয়াদাদ। তার মতে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডও সমানভাবে দায়ী। আমি শুধু ক্রিকেটারদের দায়ী করব না। গত দেড় বছরে পাকিস্তান ক্রিকেট বোর্ড যেভাবে চলেছে তাতে এর থেকে ভালো কিছু হতে পারে না। বারবার অধিনায়ক ও দল বদল করলে ভালো ফল হয় না। এবার সময় হয়েছে সেটা বোঝার।’

প্রায় একই সুরে কথা বলেছেন পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। তিনি বলেন, ‘ঘরের মাঠে আমরা বরাবর শক্তিশালী ছিলাম। কিন্তু তার জন্য তো ব্যাটারদের রান করতে হবে। নিজেদের দেশের পিচেই আমরা দাঁড়াতে পারছি না।’

আরেক সাবেক অধিনায়ক ইউনিস খানের মতে, ব্যাটারদের পরিকল্পনার অভাব। আর তাদের মানসিক সমস্যার কারণে পুরো দলকে খেসারত দিতে হচ্ছে বলে মনে করেন তিনি। ইউনিস খান বলেন, ‘খেলা দেখে আমার মনে হলো ব্যাটারদের কোনো পরিকল্পনাই নেই। কীভাবে রান করতে হবে, কীভাবে ব্যাট করতে হবে সেটাই ওরা ভাবছে না। এই পরিস্থিতিতে ওদের আত্মবিশ্বাস জোগাতে হবে। নইলে ওরা আরও ভয় পাবে।’

সমালোচনায় যুক্ত হয়ে পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদ বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি বলে এলো, আর তোমাদের হারিয়ে চলে গেল। আসল কথা হচ্ছে তোমরা কিছুই পার না। তোমাদের দিয়ে হচ্ছেই না।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493