কলাপাড়ায় ১১ দফা দাবি, ক্ষতিগ্রস্থ পরিবারের মানববন্ধন

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৫ ২০২৪, ০৫:৪০
  • 84 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৫ ২০২৪, ০৫:৪০
  • 84 বার পঠিত
কলাপাড়ায় ১১ দফা দাবি, ক্ষতিগ্রস্থ পরিবারের মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ০৫ সেপ্টেম্বর। । পটুয়াখালীর কলাপাড়ায় ১১ দফা দাবি আদায়ে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে জমি হারানো সাত গ্রামের ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের বেকার যুবকরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় পায়রা তাপ বিদ্যুৎ প্রকল্পে ক্ষতিগ্রস্থ পরিবার ও শিক্ষিত যুব সমাজের আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য ও প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার রবিউল আউয়াল অন্তর, সোয়েবুর রহমান, শিমুল, ইমরান হোসেন, লিমন, পারভেজ। ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা বলেন, দূর্নীতির সাথে জড়িত আওয়ামী সরকারের নিয়োগ কৃত ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা এএম খোরশেদুল আলম, প্লান্ট ম্যানেজার শাহ আবদুল মাওলাকে দূর্ণীতির দায়ে পদত্যাগ, চুক্তি ভিত্তিক
ও আউট সোর্সিংয়ের মাধ্যমে সকল অবৈধ নিয়োগ বাতিল, পায়রা তাপবিদ্যুৎ প্রকলোর জন্য অধিগ্রহন কৃত ও ক্ষতিগ্রস্থ পরিবারের জমির আটকে থাকা টাকার দ্রুত সমাধান করে হস্তান্তরের ব্যবস্থা করতে হবে, ক্ষতিগ্রস্থ পরিবারকে বিশেষ অগ্রাধিকার দিয়ে চাকুরী ও কর্মসংস্থানের ব্যবস্থাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। তাদের এ দাবি মানা না হলে বিদ্যুৎ কেন্দ্রের সামনে গণঅবস্থান কর্মসূচীর ঘোষণা দেন। মানববন্ধন শেষে এ দাবি আদায়ের লক্ষ্যে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে তাদের ভবিষ্যত আন্দোলন কর্মসূচী ঘোষণা করেন মূলসমন্বয়ক ইঞ্জিনিয়ার রবিউল আউয়াল অন্তর।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493