ভোলায় ১০ হাজার কেজি পলিথিন জব্দ

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৫ ২০২৪, ০৬:২৬
  • 258 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৫ ২০২৪, ০৬:২৬
  • 258 বার পঠিত
ভোলায় ১০ হাজার কেজি পলিথিন জব্দ

প্রতিদিন ডেস্ক।। ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় একটি কাভার্ডভ্যান থেকে ১০ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এসময় মেসার্স দ্বীপ ভোলা ট্রান্সপোর্ট এজেন্সি নামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ এ জরিমানা করেন।

ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা নিষিদ্ধ পলিথিন বোঝাই কাভার্ডভ্যানটি জব্দ করে। পরে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিবহন এজেন্সিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা করেন।

তিনি আরও জানান, জব্দ পলিথিনের বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। এছাড়াও জব্দকৃত পলিথিন বর্তমানে তাদের কাছে জব্দ রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁ*সভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নিরাপরাধ আওয়ামীলীগ নেতাকর্মীদের হয়রানী করা বরিশাল-৫ আসন আমার পিতার জন্মস্থান এ আসন কারো দসবুজ মুন্সির জানাযায় মজিবর রহমান সরোয়ারকৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাবর্তমান অন্তর্বর্তী সরকার আরও ১-২ বছর থাকবে : আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষকপ্রজ্ঞাপন প্রত্যাখান, আন্দোলন চালিয়ে যাবেন এএমপিওভুক্ত শিক্ষকদের ৫% বাড়ি ভাড়া বৃদ্ধি করে তুরস্ক থে‌কে অত্যাধুনিক দূরপাল্লার আকাশ প্রপুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ শিক্ষকদএমপিওভুক্ত শিক্ষকদের লং মার্চে পু‌লি‌শি বাধভাঙলো মাউশি, হচ্ছে পৃথক দুই অধিদপ্তরআন্দোলনরত শিক্ষকদের হটাতে সাউন্ড গ্রেনেড নি

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5481

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5481