গণঅধিকার পরিষদ আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে -ভিপি নুর

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৬ ২০২৪, ০৬:৪৪
  • 39 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৬ ২০২৪, ০৬:৪৪
  • 39 বার পঠিত

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) ।। গণঅধিকার পরিষদ আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শুক্রবার সড়কপথে নিজ জেলা পটুয়াখালি যাওয়ার পথে বরিশালের গৌরনদী সরকারি কলেজ মসজিদে জুমার নামাজ শেষে পথসভায় নুর বলেন, শেখ হাসিনা অহংকার করেছিলেন বলেই তার পতন হয়েছে। শেখ হাসিনার পতনের পরবর্তীতে সমগ্র মানুষের প্রত্যাশা এই দেশ এখন নতুন ভাবে চলবে। একটা নতুন রাজনীতি এখানে তৈরি হবে এবং সেখানে তরুনরা নেতৃত্ব দেবে। যেই তরুনরা বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে সেই তরুনদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। সেই তরুনদের হাতেই দেশ নিরাপদ এবং দেশের মানুষ নিরাপদ।

তিনি বলেন, ২০২১ সালে আমরা গণঅধিকার পরিষদ গঠন করলে আমাদের নিবন্ধন দেওয়া হয়নি। এখন আমাদের নিবন্ধন দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশন সর্বত্র
জায়গায় তরুনদের মধ্যে থেকে জনপ্রতিনিধি তৈরি হবে। সেজন্য তরুনদেরও সর্বস্তরের জনগনের পালস বুঝে কাজ করতে হবে।

ভিপি নুর আরও বলেন, এতোদিন বিভিন্ন লীগের সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে এলাকার লোকজন অস্থির ছিলো। আজকে যারা তরুনরা রাজনীতি করতে চান, বাংলাদেশকে নতুন ভাবে দেখতে চান তাদেরকে এই সকল দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যদি গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের তরুন বন্ধুরা মানুষের জন্য কাজ করতে পারে তবে জনগণ আমাদের গ্রহন করবে এবং গণঅধিকার পরিষদ আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে। এসময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493