সবখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি: মির্জা ফখরুল

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০২৪, ০৭:১৯
  • 147 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০২৪, ০৭:১৯
  • 147 বার পঠিত
সবখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে প্রশাসন ব্যর্থ হওয়ায়। তবে দেশের সবখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি। আমি মনে করি যেসব এলাকার অবস্থা নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে সে সব এলাকায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া যায়। বর্তমানে অনেক জেলার অবস্থা ভালো, রাজনৈতিক নেতারা অনেক কিছু দেখভাল করছেন। তাই সব এলাকায় সেনাবাহিনীকে দেওয়া ম্যাজিস্ট্রেসি ক্ষমতার বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে।বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ এবং আর্থিক সহযোগিতা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, হাসিনা সরকারের জঞ্জাল পরিষ্কার করে সবার জন্য অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৪ জনের পরিবার এবং আহত ৪৩ জনের হাতে মোট ১৫ লাখ টাকা তুলে দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্র আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থাসহ চাকরির ব্যবস্থা করেন। তিনি বলেন, আর যেন কোনো শিশুকে গুলি খেয়ে না মরতে হয়। আমরা একটি শান্তিপূর্ণ রাষ্ট্র চাই।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493