বরিশালে টিসিবির গুদামেই নষ্ট হচ্ছে পেঁয়াজ, বিপাকে ডিলাররা

  • আপডেট টাইম : জানুয়ারি ০৪ ২০২০, ০৫:৫৫
  • 1130 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ০৪ ২০২০, ০৫:৫৫
  • 1130 বার পঠিত
বরিশালে টিসিবির গুদামেই নষ্ট হচ্ছে পেঁয়াজ, বিপাকে  ডিলাররা

সঠিকভাবে সংরক্ষণ ও মজুদ না করায় বরিশালে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ২০ টন পেঁয়াজ গুদামেই নষ্ট হয়ে গেছে। আর এ পচা পেঁয়াজ তুলে চরম বিপাকে পড়েছেন টিসিবির ডিলাররা। বিক্রি করতে না পারায় এসব পেঁয়াজ বাধ্য হয়ে তাদের ফেলে দিতে হচ্ছে, গুনতে হচ্ছে লোকসান।

দফায় দফায় দাম বৃদ্ধির কারণে গত ২০ নভেম্বর থেকে বরিশালে পেঁয়াজ বিক্রি শুরু করে টিসিবি। দুই ধাপে বিক্রি করা হয় মোট ৬০০ টন পেঁয়াজ। প্রথমে প্রতি ডিলারকে বিক্রির জন্য পেঁয়াজ দেয়া হয় এক হাজার কেজি করে। পরবর্তী সময়ে তা বৃদ্ধি করে তিন হাজার কেজি করা হয়। প্রথমে সাধারণ মানুষ প্রতি কেজি পেঁয়াজ টিসিবির ডিলারদের কাছ থেকে ৪৫ টাকায় কিনতে পেরেছিলেন। এরপর তা ৪০ টাকা ও বর্তমানে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে বর্তমানে বিক্রির জন্য যে পেঁয়াজ ডিলাররা উত্তোলন করেছেন তার অধিকাংশই পচা। ফলে ৩৫ টাকা কেজি দরেও তা বিক্রি করা যাচ্ছে না। এরই মধ্যে গতকাল নতুন করে বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। প্রতি কেজি দেশী পেঁয়াজের দাম নেয়া হয়েছে ১৮০ টাকা পর্যন্ত। এ অবস্থায় চাহিদা থাকা সত্ত্বেও পেঁয়াজ বিক্রি করতে পারবেন না বলে আশঙ্কা করছেন ডিলাররা।

বরিশালের টিসিবির ডিলার মোল্লা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. শাহিন বলেন, পচা পেঁয়াজ বিক্রি করতে গিয়ে ক্রেতা কর্তৃক হেনস্তার শিকার হতে হচ্ছে। সর্বশেষ গত বৃহস্পতিবার তিনি পচা পেঁয়াজ বিক্রি করতে না পেরে বাধ্য হয়ে ফেলে দিয়েছেন। এতে করে তার বিপুল টাকা লোকসান গুনতে হয়েছে। কিন্তু টিসিবি কর্তৃপক্ষ কোনো দায় নিচ্ছে না।

আরো কয়েকজন ডিলার অভিযোগ করেন, যথাযথভাবে সংরক্ষণ না করার কারণে গুদামেই পেঁয়াজ নষ্ট হচ্ছে। আর বস্তাবন্দি এ পেঁয়াজ তাদের ধরিয়ে দেয়া হচ্ছে। বিক্রির সময় দেখা যাচ্ছে, পচা পেঁয়াজের সঙ্গে রাখা ভালো পেঁয়াজও নষ্ট হয়ে গেছে। গত বৃহস্পতিবার বরিশালের সাতজন ডিলার ২১ টন পেঁয়াজ তুলেছিলেন। এর মধ্যে দুজনই প্রায় এক হাজার কেজি পচা পেঁয়াজ ফেলে দিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ডিলার বলেন, বরিশালে টিসিবির গোডাউনে মজুদ থাকা ২০ টন পেঁয়াজের পুরোটাই পচে গেছে। এখন ওই পেঁয়াজ তাদের ধরিয়ে দিয়ে বিপাকে ফেলা হয়েছে। এসব পেঁয়াজ এখন ফেলে দেয়া ছাড়া উপায় নেই।

ডিলারদের কর্মচারীরা জানান, কয়েকদিন ধরেই পাঁচ থেকে ১০টি ট্রাকে নগরীর বিভিন্ন পয়েন্ট পেঁয়াজ বিক্রি হলেও আগের মতো ক্রেতাদের আর উপচে পড়া ভিড় নেই। ক্রেতা কম থাকায় তারা অলস সময় পার করছেন। এদিকে ক্রেতারা বলেছেন, তারা পচা পেঁয়াজ কিনে নিয়ে ফেলে দিয়েছেন। তাই ফের তারা পচা পেঁয়াজ কিনতে চান না।

এ বিষয়ে টিসিবির বরিশাল কার্যালয়ের প্রধান আনিচুর রহমান বলেন, প্রথমে প্রতি ডিলারকে এক হাজার কেজি করে পেঁয়াজ দেয়া হয়। পরবর্তী সময়ে প্রতিদিন তাদের তিন হাজার কেজি পর্যন্ত পেঁয়াজ দেয়া হয়েছে। আগে প্রতি কেজিতে ডিলাররা পরিচালন ব্যয় বাবদ ৪ টাকা পেতেন। এখন তা ৫ টাকা করা হয়েছে।

তিনি আরো বলেন, আগের ৬০০ টন পেঁয়াজের মধ্যে মাত্র ২০ টন গুদামে মজুদ ছিল। এছাড়া তৃতীয় চালানের আরো ১০০ টন পেঁয়াজ আগামী সপ্তাহে আসবে। পচা পেঁয়াজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পেঁয়াজ পচনশীল পণ্য হওয়ায় এ বিষয়ে আমাদের কিছু করার নেই।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493